Laboni-Rajatava Juti: অনেকদিনের বন্ধু লাবনী সরকার, এবার তাঁকে নিয়েই মুখ খুললেন রজতাভ দত্ত!

Laboni-Rajatava Juti: অনেকদিনের বন্ধু লাবনী সরকার, এবার তাঁকে নিয়েই মুখ খুললেন রজতাভ দত্ত!

খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রজতাভ দত্ত ও লাবনী সরকারের৷ দীর্ঘদিনের পরিচিতি এবং একসঙ্গে বহু কাজ করেছেন তাঁরা৷ লাবনীকে নিয়ে এবার মজাদার কথা শোনালেন রজতাভ দত্ত৷

রজতাভ দত্ত বাংলা বিনোদন জগতের অন্যতম পরিচিত মুখ ও জনপ্রিয় অভিনেতা। থিয়েটার মঞ্চ, টেলিভিশন এবং সিনেমা, তিন মাধ্যমেই তাঁর অভিনয়ের ছাপ রেখে গিয়েছেন। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের নজর কেড়েছেন। একদিকে কৌতুকাভিনেতা, অন্যদিকে ভিলেন হিসেবে বাংলা সিনেমার জগতে তিনি প্রতিষ্ঠিত অভিনেতা৷

বিভিন্ন ধরনের ভূমিকায় নিজেকে বারবার মেলে ধরেছেন রজতাভ দত্ত। দীর্ঘ অভিনয় জীবনে তাঁর একাধিক চরিত্র দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে। তাঁর সাবলীল অভিনয়, সংলাপ বলার নিজস্ব ধরন এবং চরিত্রের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে। বাংলা ছবির পাশাপাশি হিন্দি সিনেমা ও ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি।

বহুদিন ধরে টলিউডে অভিনয় করছেন তিনি৷ ফলে অনেক অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে অটুট বন্ধুত্ব তৈরি হয়েছে৷ যার মধ্যে রয়েছেন শ্বাশত চট্টোপাধ্যায়৷ এবং আরও একজন অভিনেত্রীর সঙ্গে সুমধুর সম্পর্ক রয়েছে রজতাভ দত্তের৷ তিনি হলেন লাবনী সরকার৷

লাবনী “অনস্ক্রিন আমার বউ, বান্ধবী, মেয়ে আবার মায়ের চরিত্রে অভিনয় করেছে৷” একটি পডকাস্টে (সঙ্গে সঙ্গীতা) এসে এই মজাদার অভিজ্ঞতা ভাগ করেছেন তিনি৷ হরিপদ হরিবোল ছবিতে লাবনীর বাবার চরিত্রে অভিনয় করেছেন রজতাভ৷ আবার বঙ্কুবাবু ছবিতে লাবনী তাঁর মায়ের ভূমিকায় ছিলেন৷ সম্ভবত কোনও অভিনেতা ও অভিনেত্রী এভাবে বিভিন্ন চরিত্রের সমীকরণ অনস্ক্রিন ভাগ করেননি৷ লাবনী সরকার ও রজতাভ দত্তের অভিনয় এবং আলাপ হয় এরও আরও আগে, থিয়েটারের মঞ্চে৷

লাবনী সরকার বাংলা বিনোদন জগতের পরিচিত মুখ। দীর্ঘ অভিনয় জীবনে সিনেমা, টেলিভিশন এবং ধারাবাহিকে নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি।দীর্ঘদিন ধরে বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থেকে একের পর এক কাজ করে চলেছেন এই অভিনেত্রী। তাঁর অভিনয়ের পাশাপাশি পর্দায় তাঁর স্বতঃস্ফূর্ত উপস্থিতিও দর্শকদের কাছে বেশ জনপ্রিয়।

(Feed Source: news18.com)