গল্ফে ঐতিহাসিক সোনা প্রণভির, তিরন্দাজিতেও ফের লক্ষ্যভেদ, স্বর্ণপদক কুমকমের

গল্ফে ঐতিহাসিক সোনা প্রণভির, তিরন্দাজিতেও ফের লক্ষ্যভেদ, স্বর্ণপদক কুমকমের

 

আইচি-নাগোয়া: গতকাল ছয় ছয়টি সোনা এসেছিল ভারতের ঝুলিতে। আজ সকাল সকাল ভারতের মেয়েদের সুবাদে আরও দুইটি সোনা এল ভারতের ঝুলিতে। তিরন্দাজির ব্যক্তিগত ইভেন্টে টিনএজার কুমকুম মোহদ ভারতকে সোনা এনে দিলেন। অপরদিকে গল্ফে ঐতিহাসিক প্রণভি উর্সও স্বর্ণপদক জিতলেন।

আইচি-নাগোয়া:  ছয় ছয়টি সোনা এসেছিল ভারতের ঝুলিতে। আজ সকাল সকাল ভারতের মেয়েদের সুবাদে আরও দুইটি সোনা এল ভারতের ঝুলিতে। তিরন্দাজির ব্যক্তিগত ইভেন্টে টিনএজার কুমকুম মোহদ ভারতকে সোনা এনে দিলেন। অপরদিকে গল্ফে ঐতিহাসিক প্রণভি উর্সও স্বর্ণপদক জিতলেন।

এবারের এশিয়ান গেমসে তিরন্দাজিতে ভারতের পারফরম্যান্স বেশ ভাল। সেই তালিকায় আরও একটি সোনা যোগ হল। মহিলাদের রিকার্ভে প্রথম সোনা জিতে ইতিহাস গড়ল কুমকুম। টানটান ফাইনালে ১০ সেটের লড়াইয়ের পর দক্ষিণ কোরিয়ার ও ইয়েজিন এবং কুমকুমের স্কোর ৫-৫ টাই ছিল। এমন পরিস্থিতিতে টাই ব্রেকারে একটি তীরের মাধ্যমেই সোনা জয়ী কে হবে, তা নির্ধারিত হত। সেখানে ও আট স্কোর করেন। তবে কুমকুম চাপের মুখে নিজের মাথা ঠান্ডা রেখে ১০ করে। ফলে সোনা জিতে নেয় কুমকুম। এর আগে আর কোনও মহিলা ব্যক্তিগত রিকার্ভে ভারতের হয়ে পদক জেতেননি। সেই ক্ষেত্রে সোনা জিতে ইতিহাস গড়ল কুমকুম।

অপরদিকে, প্রণভিও ইতিহাস গড়েন। মাইসোরের ২১ বছর বয়সি তরুণী থার্ড হোলে ট্রিপল বগির ফলে গত রাতের তাঁর লিড হারিয়ে ফেলেন। তবে তিনটি বার্ডি মেরে তিনি সোনা জেতার দৌড়ে টিকে থাকেন। শেষ রাউন্ডে প্রণভি ইভান-পার ৭০ করে ১৫ আন্ডার ২৬৫-এ শেষ করেন। এক স্ট্রোকে তিনি নিজের নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সোনা জিতে নেন। অপরদিকে, ভারতীয় মহিলা দলের দলগত ইভেন্টে রুপো জয়েও প্রণভির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অদিতি অশোক এবং দীক্ষা ডাগরকে সঙ্গে নিয়ে তিনি দলগত ইভেন্টে দ্বিতীয় স্থানে শেষ করেন।

অপরদিকে, ইতিমধ্যেই ভারতীয় পুরুষ ক্রিকেট দলও সোনা জিতে নিয়েছে। ফাইনাল এবং প্রতিপক্ষ পাকিস্তান হলেই যেন তিলক বর্মার সেরাটা বেরিয়ে আসে। ফের একবার আজ চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে (IND vs PAK) এশিয়ান গেমসের ফাইনালে জ্বলে উঠলেন তারকা ভারতীয় ব্যাটার। অনবদ্য অর্ধশতরান হাঁকালেন তিনি। শুরুতে অভিষেক শর্মার ব্যাট থেকেও আসল দুরন্ত হাফসেঞ্চুরি। এই দুই তারকার সুবাদেই কঠিন পিচে দু’শোর গণ্ডি পার করল ভারত। ২০ ওভারে ভারতের স্কোর ছয় উইকেট ২১১ রান। অভিষেক শর্মা ৬১ রানের ইনিংস খেলেন আর শেষবেলায় তিলক বর্মা অপরাজিত ৫১ রান করে। শেষ চার ওভারে ভারত মোট ৬৯ রান করে। জবাবে হাসান নওয়াজ ৯৬ রানের ইনিংস খেললেও, তা পাকিস্তানের জয়ের জন্য যথেষ্ট হল না। ১৯ রানে চিরপ্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ভারত সোনা জিতে নিল। 

(Feed Source: abplive.com)