)
Uruguay Vs India Match: আগামী ৬ অক্টোবর উরুগুয়ের মুখোমুখি হবে খালিদ জামিলের দল। ওই ম্যাচ ঘিরেও কলকাতায় আগ্রহ তৈরি হয়েছে
অর্কদীপ্ত মুখোপাধ্যায়: মেসি ম্যাচে টিকিট কেটেও সল্টলেক স্টেডিয়ামে ঢুকতে পারেননি বহু দর্শক। এনিয়ে তুমুল হইচই হয় গোটা রাজ্যজুড়ে। কাঠগড়ায় তোলা হয়ছিল তত্কালীন মন্ত্রী অরূপ বিশ্বাসকে। এবার সেই ম্যাচে যে ২২ হাজার দর্শক প্রতারিত হয়েছিলেন তাদের জন্য উরুগুয়ে বনাম ভারত ম্যাচে দেওয়া হবে কমপ্লিমেন্টারি টিকিট। এমনটাই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
অনলাইনে যারা মেসি ম্যাচের টিকিট কেটেছিলেন তাদের দেওয়া হবে ওই টিকিট। যাদের কাছে মেসি ম্যাচের অনলাইন টিকিট ছিল তাদের কাছেই ফ্রি টিকিটের নোটিফিকেশন পৌঁছে যাবে।
আগামী ৬ অক্টোবর উরুগুয়ের মুখোমুখি হবে খালিদ জামিলের দল। ওই ম্যাচ ঘিরেও কলকাতায় আগ্রহ তৈরি হয়েছে। মেসি ম্যাচে টিকিট কেটেও যাঁরা সেই ম্যাচ দেখতে পাননি, তাঁদের মধ্যে ২২ হাজার জন বিনা টিকিটেই ভারত-উরুগুয়ে ম্যাচ দেখতে পারবেন যুব ভারতীতে।
শনিবার ভারত-ব্রাজিল ম্যাচে ব্রাজিলের সই করা জার্সি উপহার দেওয়া হয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। রাজ্য সরকারকে সেই জার্সি তুলে দেন শুভেন্দু অধিকারী। জার্সিটি রাজ্য সরকারের সংগ্রহশালায় থাকবে।
উল্লেখ্য, ভবিষ্যতে ওড়িশার মতো পশ্চিমবঙ্গ সরকারও ভারতীয় ফুটবলের পাশে থাকার ভাবনা নিচ্ছে বলে জানা যাচ্ছে। অর্থাত্ ওড়িশা সরকার তাদের হকি দলের প্রধান স্পনসর। আগামী দিনে ভারতীয় ফুটবল দলের স্পনসর বা তাদের সহযোগিতা হিসেবে পাশে থাকবে রাজ্য সরকার। বিষয়টি ক্যাবিনেটে আলোচনা করে পাস হবে।
(Feed Source: zeenews.com)
