৫ বছরের অপেক্ষার অবসান! ফের ‘ভারতীয় দলে’ ডাক পেলেন গোবিন্দার জামাই

৫ বছরের অপেক্ষার অবসান! ফের ‘ভারতীয় দলে’ ডাক পেলেন গোবিন্দার জামাই

Son in law of Bollywood Actor Govinda Selected For Indian Team: ৩০ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী ক্রিকেট প্রতিযোগিতা। সেই সিরিজে ভারতীয় দলে ৫ বছর পর আবার ডাক পেলেন বলিউড সুপার স্টার গোবিন্দার জামাই।

সম্পর্কে তিনি বলিউড হিরো গোবিন্দার জামাই। তবে খেলেন ক্রিকেট। আইপিএলে লম্বা সময় ধরে দাপটের সঙ্গে খেলছেন। মাঝে একটা বড় সময় কাটিয়েছেন কেকেআরে। নাইটদের নেতৃত্বও দিয়েছেন তিনি। ২০২১ সালে শেষবার ভারতীয় দলের হয়ে খেলেছিলেন। এবার ফের একবার জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে চলেছেন তিনি।

এতক্ষণে আপনারা নিশ্চই বুঝে গিয়েছেন কার কথা বলা হচ্ছে। সেই ভারতীয় ক্রিকেটার হলেন নীতিশ রানা। আইপিএল ২০২৩-এর কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্বের দায়িত্বও সামলেছেন তিনি। এছাড়াও একাধিক আইপিএল দলে খেলেছেন নিজের কেরিয়ারে।

নীতিশ রানা দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করলেও সেভাবে সুযোগ পাননি। ভারতের হয়ে একটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তবে এবার তাঁর অপেক্ষার অবসান হতে চলেছে। তবে দইয়ের স্বাদ মিটতে চলেছে ঘোলে।

হংকং সুপার সিক্স প্রতিযোগিতার দল ঘোষণা করা হয়েছে। সেখানে ভুবনেশ্বর কুমার যেমন সুযোগ পেয়েছেন, সেই দলে ডাক পেয়েছেন নীতিশ রানা। আগামী ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত হংকংয়ের তিন কাং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে আয়োজিত হবে এই প্রতিযোগিতা। ৬ জনের দলে রয়েছেন ভুবনেশ্বর কুমার, ক্রুনাল পান্ডিয়া, টি নটরাজন, নিতীশ রানা, রাহুল ত্রিপাঠী, রাহুল তেওয়াটিয়া ও শশাঙ্ক সিং।

এবার আপনারা ভাবছেন, নীতিশ রানাকে তো সকলেই চেনে। তিনি কী করে গোবিন্দার জামাই হলেন? কয়েক জনপ্রিয় কমেডি শো ‘দ্যা কপিল শর্মা শো’-তে এই কথা জানা গিয়েছিল। যা জেনে সকলেই অবাক হয়েছিল। আসলে গোবিন্দার ভাগ্নে কৃষ্ণা অভিষেক কপিল শর্মা শো-তে বলেছিলেন যে, নীতিশ রানার স্ত্রী সাঁচি মারওয়াহ তাঁর খুরতুতো বোন। তিনি নীতিশ রানার শ্যালক হন। সুতরাং গোবিন্দার ভাইঝি সাঁচি মারওয়াহের স্বামী হওয়ায় নীতিশ রানা তাঁর সম্পর্কে জামাই হন। তবে দূর সম্পর্কের।

(Feed Source: news18.com)