‘সৈন্য পরিবারের মেয়ে আমি..’, বাড়িতে আয়কর দফতর হানা দিতেই ফুঁসে উঠলেন রকুলপ্রীত সিংহ

‘সৈন্য পরিবারের মেয়ে আমি..’, বাড়িতে আয়কর দফতর হানা দিতেই ফুঁসে উঠলেন রকুলপ্রীত সিংহ

 

কলকাতা: কয়েকদিন আগেই, মুম্বইয়ের একাধিক অফিস এবং আবাসনে হানা দিয়েছিল, আয়কর বিভাগ। আর এই তালিকায় এমন কিছু জায়গার নাম রয়েছে, যার সঙ্গে সরাসরি যোগ রয়েছে, বলিউড অভিনেত্রী রকুল প্রীত সিংহ (Rakul Preet Singh) এবং তাঁর শ্বশুর, বাসু ভাগনানির। অভিযোগ ছিল, ওই সমস্ত ঠিকানায় যে সমস্ত সম্পত্তি রয়েছে তা বেআইনি এবং বৈদেশি লেনদেনও চলেছে। এই সমস্ত অভিযোগেই তল্লাশি চলেছিল। তবে বর্তমানে রকুল প্রীত সিংহের শ্বশুর লন্ডনের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। আর এবার, তাঁর নামের সঙ্গে যুক্ত সম্পত্তির খোঁজে আয়কর দফতরের হানা দেওয়ার খবরকে একেবারে অস্বীকার করলেন বলিউড অভিনেত্রী। তিনি বললেন, মাত্র ২০ বছর বয়স থেকে আয়কর দেন তিনি। কোনও বেআইনি নির্মাণ বা লেনদেনের সঙ্গে যুক্ত নন তিনি।

তাঁর এবং তাঁর শ্বশুরের নামের সম্পত্তিতে আয়কর বিভাগের হানা দেওয়ার খবর যে সর্বৈব মিথ্যা, সেই কথাই বলেন রকুলপ্রীত। তিনি জানান, খবরের সত্যি মিথ্যা যাচাই না করেই এই সমস্ত খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। খবরটা আদৌ সত্যি কি না, সেটা ভাবার প্রয়োজনবোধ করেননি মানুষ, তার আগেই বিশ্বাস করে নিয়েছেন। এটা একজন অভিনেত্রী হিসেবে, যথেষ্ট ব্যথার। এখানেই শেষ নয়, রাকুল প্রীত সিংহ জানিয়েছেন, তিনি যে পরিবার থেকে এসেছেন, সেখানে সবাই সেনাবাহিনী থেকে এসেছেন। ফলে দেশের কোনও নিয়ম ফাঁকি দেওয়ার কথা তিনি ভাবতেও পারেন না, এমনটাই জানিয়েছেন তিনি। নায়িকা আরও জানিয়েছেন, তাঁর নামে কোনও বেনামি সম্পত্তি নেই। কেউ তাঁকে কখনও উপহারও দেননি, তিনি এত দামি উপহার নেন ও না কখনও।

(Feed Source: abplive.com)