‘সৈন্য পরিবারের মেয়ে আমি..’, বাড়িতে আয়কর দফতর হানা দিতেই ফুঁসে উঠলেন রকুলপ্রীত সিংহ
কলকাতা: কয়েকদিন আগেই, মুম্বইয়ের একাধিক অফিস এবং আবাসনে হানা দিয়েছিল, আয়কর বিভাগ। আর এই তালিকায় এমন কিছু জায়গার নাম রয়েছে, যার সঙ্গে সরাসরি যোগ রয়েছে, বলিউড অভিনেত্রী রকুল প্রীত সিংহ (Rakul Preet Singh) এবং তাঁর শ্বশুর, বাসু ভাগনানির। অভিযোগ ছিল, ওই সমস্ত ঠিকানায় যে সমস্ত সম্পত্তি রয়েছে তা বেআইনি এবং বৈদেশি লেনদেনও চলেছে। এই সমস্ত অভিযোগেই তল্লাশি চলেছিল। তবে বর্তমানে রকুল প্রীত সিংহের শ্বশুর লন্ডনের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। আর এবার, তাঁর নামের সঙ্গে যুক্ত সম্পত্তির খোঁজে আয়কর…




)





