
বিগ বসের ঘর থেকে অসময়েই বেরিয়ে যাচ্ছেন কাজী তৌকীর?
আজ কাজী তৌকীরের টিমের তরফ থেকে জানানো হয়েছে, কাজী তৌকীর সত্যিই অসুস্থ, তবে তাঁর ডেঙ্গি হয়নি। কিন্তু জ্বরে ভুগছেন তিনি, আর সেই কারণে দুর্বলও হয়ে পড়েছেন তিনি। বিগ বসের ঘরেই বিশ্রাম নিচ্ছেন তিনি। তাঁকে চিকিৎসকের কাছেও নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁর প্রয়োজনীয় চিকিৎসাও করা হয়েছে। তবে এই মুহূর্তে বিগ বসের ঘর থেকে বেরিয়ে যাননি কাজী তৌকীর। তিনি সেখানেই রয়েছেন, মাঝে মাঝে জিরিয়ে নিচ্ছেন। তবে জ্বর থাকা সত্ত্বেও, তিনি ক্রমাগত দর্শকদের মনোরঞ্জন করে যাচ্ছেন এবং ঘরের মধ্যে ইতিবাচক পরিবেশ বজায় রাখছেন।
কাজী তৌকীরের টিমের তরফ থেকে জানানো হয়েছে, এখনই ঘর ছেড়ে যাচ্ছেন না তিনি। এর আগের সব সিজনে, প্রণীত মোরে, সিদ্ধার্থ শুক্ল এবং পরস ছাবড়ার মতো তারকারা অসুস্থতার কারণে সাময়িকভাবে বিগ বসের ঘর ছেড়েছিলেন। তবে সুস্থ হয়ে তাঁরা ফের ফিরে এসেছিলেন শো-তে। বাংলাতেও এই টাস্ক করতে গিয়ে, গুরুতর চোট পান সৃজলা গুহ। এই চোটের কারণে তাঁকে ১ সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। কিন্তু সুস্থ হয়ে তিনি ফিরেছেন ফের শো-তে। কিন্তু ঘরে ঢুকেও সৃজলা বারে বারে জানিয়েছেন যে, তিনি কেবল মনের জোরে এই ঘরে ফিরেছেন। নাহলে তাঁর বাড়ি চলে যাওয়ারই কথা। যদিও ‘দাদার দরবার’-এ সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিয়েছেন,
(Feed Source: abplive.com)
