
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে অভিষেক শর্মার সামনে নতুন মাইলস্টোন গড়ার হাতছানি।
ভারতীয় টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ সদস্য অভিষেক। আগের দুটো ম্য়াচেই খেলেছেন।

সিরিজের প্রথম দুটো ম্য়াচে ২১ ও ২০ রানের ইনিংস খেলেছিলেন।

অভিষেক ৬৪ ম্য়াচের ৬৩ ইনিংসে ১৯৬৭ রান করেছেন এখনও পর্যন্ত টি-টোয়েন্টি ফর্ম্য়াটে।

অভিষেক শর্মার সামনে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে দু হাজার রান পূরণ করার হাতছানি থাকছে আগামী তৃতীয় ম্য়াচে।

টি টোয়েন্টি ফর্ম্য়াটে এখনও পর্যন্ত আন্তর্জাতিক মঞ্চে তিনটি সেঞ্চুরি ও ১৩টি অর্ধশতরান হাঁকিয়েছেন।

এই বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩১ ম্য়াচে মোট ৮৫২ রান ঝুলিতে পুরেছেন অভিষেক। তার মধ্য়ে ১টি শতরান হাঁকিয়েছেন।

এখনও পর্যন্ত মোট ৫জন ব্যাটার ভারতের জার্সিতে ২০০০ টি-টোয়েন্টি রান ঝুলিতে পুরতে পেরেছেন। তালিকায় ষষ্ঠ হবেন অভিষেক।

অভিষেক তালিকায় ৬ নম্বর ব্যাটার হতে চলেছেন। তাঁর আগে এই তালিকায় আছেন- রোহিত, বিরাট, সূর্যকুমার, হার্দিক, কে এল রাহুল।
(Feed Source: abplive.com)
