IND vs WI 3rd T20: ভারতের দেওয়া ২২৪ রানের টার্গেট তাড়া করতে ওয়েস্ট ইন্ডিজ থামল ২০৯ রানে। ১৪ রানে ম্যাচ জিতে সিরিজে ২-১ লিড নিল ভারত।
তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ১৪ রানে
দ্বিতীয় ম্যাচে হারের ধাক্কা থেকে ঘুড়ে দাঁড়িয়ে জয়ে ফিরল টিম ইন্ডিয়া। ইনদওরে তৃতীয় ম্যাচে ১৪ রানে জিতে সিরিজে ২-১ ব্যবধানে লিড নিল ভারতীয় দল। প্রথমে ব্যাটিংয়ে অভিষেক শর্মার দাপট ও পরে বোলারদের আঁটোসাটো বোলিংয়ে জয় পেল শ্রেয়স আইয়ারের দল। ভারতের দেওয়া ২২৪ রানের টার্গেট তাড়া করতে ওয়েস্ট ইন্ডিজ থামল ২০৯ রানে। ১৪ রানে ম্যাচ জিতে সিরিজে ২-১ লিড নিল ভারত।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। শুরুতেই সাজঘরে ফেরেন সঞ্জু স্যামসন। এরপর দ্বিতীয় উইকেটে ঝড়ের গতিতে ১০৮ রানের পার্টনারশিপ গড়েন অভিষেক শর্মা ও ঈশান কিশান। নিজের ইনিংসে একের পর এক আক্রমণাত্মক শট খেলে মাত্র ১৮ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন অভিষেক। কিন্তু ঈশান কিশান ব্যক্তিগত ৩৭ রানে ফিরতেই ছন্দপতন হয় ভারতের ইনিংসের।
জুটি ভাঙতেই একের পর এক উইকেট হারাতে থাকে ভারতীয় দল। ৬৯ রানে আউট হন অভিষেক শর্মা। ৬টি চার ও ৫টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। অতিরিক্ত দ্রুত রান তুলতে গিয়ে উইকেট উপহার দিয়ে আসেন ভারতের মিডল ও লোয়ার অর্ডার ব্যাটাররা। শেষ পর্যন্ত ২০ ওভারে ২২৩ রানে থামে ভারতের ইনিংস।
রান তাড়া করতে নেমে ক্যারিবিয়ান অধিনায়ক সাই হোপ এদিন ফ্লপ করেন। তবে দ্বিতীয় উইকেটে কার্যকরী পার্টনারশিপ গড়েন কামিল পুরান ও শিমরন হেটমায়ার। ৬০ রানের পার্টনারশিপ গড়েন তারা। শিমরন হেটমায়ার ৪৩ ও কামিল পুরান ৪২ রানে আউট হতেই বড় ধাক্কা খেতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। শেষের দিকে শেরফন রাদারফোর্ড চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি।
কিন্তু এছাড়া অন্য ক্যারিবিয়ান ব্যাটাররা সেভাবে লড়াই দিতে পারেনি। যার ফলে লক্ষ্য থেকে দূরে থামতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। ২০ ওভারে ৭ উইকেটে ২০৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ভারতীয় বোলিং অ্যাটাক গত ম্যাচে যেভাবে সমালোচনার শিকার হয়েছিল, সেখান থেকে অনেকটাই কামব্যাক করে। সর্বোচ্চ ৩টি উইকেট নেন অর্শদীপ সিং। এছাড়া নমন ধীর ২টি, একটি করে উইকেট নেন অক্ষর প্যাটেল ও নীতিশ কুমার রেড্ডি।
(Feed Source: news18.com)