‘ইন্ডিয়া’ জোটের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দেবে বিরোধী জোটের প্রতিনিধিরা। রাহুল ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএমের সাধারণ সম্পাদক এমএ বেবির এই দলে থাকার কথা।
ইন্ডিয়া জোট সূত্রে খবর, সোমবার দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে দেখা করতে চলেছেন রাহুল গান্ধী
নয়াদিল্লি: শনিবারের পর সোমবার ফের দিল্লির রাজপথে নামতে চলেছে ইন্ডিয়া জোট। বিরোধী শিবিরের দাবি, এ বার নজরকাড়া বিক্ষোভ মিছিল করবেন তাঁরা। সেই মিছিলে উপস্থিত থাকার কথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবেরও।
ইন্ডিয়া জোট সূত্রে খবর, সোমবার দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে দেখা করতে চলেছেন রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়্গে। কংগ্রেস সভাপতি জানিয়েছেন, সোমবার বিকেলে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করবেন তাঁরা। গত সপ্তাহে সংসদ ভবন থেকে জাতীয় নির্বাচন কমিশন পর্যন্ত অভিযানের পর এই প্রথম বিরোধীদের মিছিলে যোগ দিতে পারেন অখিলেশ। সোমবার সুপ্রিম কোর্টের উদ্দেশে মিছিল করবেন বিরোধী দলের নেতারা। দেশের সর্বোচ্চ আদালতে পৌঁছে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করার পরিকল্পনাও রয়েছে তাঁদের। আগামিকালের এই মিছিলে রাহুল গান্ধি ও মল্লিকার্জুন খাড়গের পাশাপাশি উপস্থিত থাকার কথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। সমাজের বিভিন্ন শ্রেণির মানুষকেও মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে ইন্ডিয়া জোট।
ককরোচ জনাতা পার্টির ডাকা বিক্ষোভ ঘিরে শনিবার সরগরম ছিল দিল্লি৷ চলেছে ব্যাপক ধরপাকড়৷ গতকাল বিক্ষোভে যোগ দিতে বেরিয়ে বাধার সম্মুখীন হয়ে সামনের বাসস্ট্যান্ডেই চেয়ার নিয়ে বসে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন৷ ২টো বেজে ১৫ মিনিটের আশপাশে তাঁকে প্রিজন ভ্যানে তুলে নেওয়া হয়৷ শনিবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরণের পরেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করে দিল্লি পুলিশ। তাঁর সঙ্গে আটক করা হয়েছে দলের অন্য দুই সদস্য সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকেও।
‘ইন্ডিয়া’ জোটের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দেবে বিরোধী জোটের প্রতিনিধিরা। রাহুল ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএমের সাধারণ সম্পাদক এমএ বেবির এই দলে থাকার কথা।
(Feed Source: news18.com)