এশিয়ান গেমসে ভারতের সাফল্যে গর্বিত-উচ্ছ্বসিত মোদি, ক্রিকেটার-সহ পদকজয়ীদের জানালেন অভিনন্দন, পেলেন বিশেষ উপহার

এশিয়ান গেমসে ভারতের সাফল্যে গর্বিত-উচ্ছ্বসিত মোদি, ক্রিকেটার-সহ পদকজয়ীদের জানালেন অভিনন্দন, পেলেন বিশেষ উপহার

PM Narendra Modi: এশিয়ান গেমসে অসামান্য পারফরম্যান্স করে দেশকে গর্বিত করা অ্যাথলিটদের উৎসাহিত করতে এই বিশেষ সাক্ষাতের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী প্রতিটি খেলোয়াড়ের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাঁদের অভিজ্ঞতা শোনেন।

এশিয়ান গেমসে ভারতের সাফল্যে গর্বিত-উচ্ছ্বসিত মোদি

ক্রীড়াক্ষেত্রে দেশের গৌরব বৃদ্ধি করা পদকজয়ী ক্রীড়াবিদদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি এশিয়ান গেমসে অসামান্য পারফরম্যান্স করে দেশকে গর্বিত করা অ্যাথলিটদের উৎসাহিত করতে এই বিশেষ সাক্ষাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিল ভারতীয় পুরুষ ও মহিলা ক্রিকেট দল, যারা মহাদেশীয় এই প্রতিযোগিতায় একচ্ছত্র আধিপত্য বজায় রেখে জোড়া সোনা জিতে ইতিহাস গড়েছে।