পুজোয় ভরপেট মাংস-মাছ-বিরিয়ানি খেয়েও থাকুন ‘ফিট’…! সিক্রেট বলে দিলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ

পুজোয় ভরপেট মাংস-মাছ-বিরিয়ানি খেয়েও থাকুন ‘ফিট’…! সিক্রেট বলে দিলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ

Heart Attack Risk: দুর্গাপুজা ও আসন্ন উৎসবের মরশুমে হার্টের রোগীদের কী কী সাবধানতা অবলম্বন করতে হবে? ভরপেট মাংস,মাছ খেয়েও নিজেকে সুস্থ রাখবেন কী ভাবে,জানাচ্ছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ললিত কাপুর।

সিক্রেট বলে দিলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ

কলকাতা: হৃদয়ের সমস্যা বা হার্টের রোগ ধরা পড়লেই মানুষের চিন্তার অন্ত থাকে না। আর তাতে বাড়ির লোকের চিন্তা আরও বেশি হয়। এটা করা যাবে না, ওটায় বারণ, সব নিয়ে সমস্যায় জেরবার। আর হার্টে স্টেন্ট বসলে বা বাইপাস সার্জারি হলে তো কথাই নেই। আর এই দুর্গাপুজোরর সময় আসলে হতাশায় ভেঙে পড়েন এই রোগীরা এবং তাদের বাড়ির লোক। তবে যাই হোক না কেন,হৃদয়কে কষ্ট দিয়ে,হার্টের দুয়ারে খিল না এঁটে সামান্য কিছু নিয়ম মেনে মনের আনন্দে প্যান্ডেল হপিং আর ঠাকুরের দর্শন করতে বাধা নেই বলে জানাচ্ছেন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা।