চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও

চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও

 

পাটনা: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা ভিডিওতে দেখা গিয়েছে ফোন চুরি করতে এসে ট্রেনের জানলার বাইরে ঝুলছে এক চোর। ট্রেনের মধ্যে থাকা যাত্রীরা ওই চোরকে ধরে থাকায় সে পালিয়ে জেতে পারেনি। আর সেই সময় চলতে শুরু করে দেয় ট্রেন। ঘটনাটি ঘটেছে বিহারে।

মাঝে মাঝেই অদ্ভূত সব ঘটনার জন্য খবরের শিরোনামে থাকে বিহার। কখনও ক্ষেত থেকে কুমির ধরে সেটা কাঁধে করে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার মতো ঘটনা থেকে ককরোচ জনতা পার্টির প্রতিবাদে দড়ি টানাটানি খেলা, একাধিক ঘটনার সাক্ষী বিহার। আর এবার সেই রাজ্যের চোর চুরি করতে এসে খেয়ে গেলেন কেস।

জানা গিয়েছে, বিহারের ভাগলপুর জেলার শিবনারায়ণপুর রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটেছে। একটি সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী একটি ট্রেন যখন স্টেশন ছেড়ে যাচ্ছিল তখন ওই ব্যক্তি জানলা দিয়ে হাত ঢুকিয়ে এক যাত্রীর মোবাইল ফোন ছিনতাই করার চেষ্টা করছিলেন। আর সেই সময় ট্রেনের ভিতরে থাক যাত্রীরা ওই চোরের হাত ধরে ফেলেন। ও চোরটিকে জানলার সঙ্গে শক্ত করে ধরে রাখেন। অন্যদিকে, ট্রেন চলতে শুরু করলেও ওই চোরটিকে ছেড়ে দেয়নি ভিতরে থাকা যাত্রীরা। ফলে ভাইরাল ভিডিওতে জানলা ধরে ঝুলে থাকতে দেখা যায় ওই চোরটিকে।

এই ভিডিওটি অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছে। আর এই ভিডিওটাই প্রত্যক্ষ প্রমাণ যে রেল স্টেশনে মোবাইল ছিনতাই হয় আর তাতে যাত্রীরা কতটা সমস্যায় পড়েন। সাধারণত ট্রেন প্লাটফর্মে ধীরে গতিতে চলমান অবস্থায় থাকলে এই ধরনের ছিনতাই হয়। আর এই সময় চোরেরা সাধারণট মোবাইল ফোন বা অন্য কোনও দামী জিনিসকে নিজেদের টার্গেট হিসাবে মার্ক করে।

তবে এই ভিডিওতে যে ভাবে ওই চোরটিকে জানলার বাইরে ধরে রাখা হয়েছে, সেই ভাবে কাউকে ধরে রাখলে তার পরিণামও মারাত্মক হতে পারে। এই পরিস্থিতিতে যাত্রী ও সন্দেহভাজন ছিনতাইকারী, দুই পক্ষেরই গুরুতর আহত হওয়ার ঝুঁকি থাকে।

এমন কোনও অবস্থায় পড়লে ভারতীয় রেল যাত্রীদের পরামর্শ দেয় যাতে তাঁরা সন্দেহভাজন কবহিন্তাইকারীদের মোকাবিলা করার ক্ষেত্রে এমন কোনও পদক্ষেপ যেন না নেন যাতে তাঁরাও বিপদে পড়তে পারেন। এই ধরনের কোনও চুরি বা ছিনতাইয়ের ঘটনা ঘটলে ভারতীয় রেল যাত্রীদের পরামর্শ দেয় গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (GRP) ও রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) -কে জানানোর জন্য। এ ছাড়াও ট্রেন সংক্রান্ত কোনও অভিযোগ জানতে ও সহায়তা পেতে ‘রেলমদত’ (RailMadad) প্ল্যাটফর্মও ব্যবহার করা যায়।