
খুব ছোট বয়সেই তিনি আমেরিকা ছেড়ে মায়ের হাত ধরে ভারতে চলে আসেন৷ এখানেই তাঁর পড়াশুনা এবং পরবর্তীতে কাজকর্ম৷
আমির খানের ভাগ্নে এবং বেশ কিছু বলিউড ফিল্মে অভিনয় করা ইমরান খান ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভে অংশ নিয়ে জোর চর্চায়। তাঁকে আটক করা হয় এবং পরবর্তীতে তাঁকে ২৮শে অক্টোবরের মধ্যে দেশ ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে।
‘জানে তু… ইয়া জানে না’ এবং ‘দিল্লি বেলি’-র মতো সিনেমার জন্য পরিচিত ইমরান, ১৯৮৩ সালের ১৩ই জানুয়ারি আমেরিকার উইসকনসিনের ম্যাডিসনে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা হিন্দু বাঙালি৷ জন্মসূত্রে তাঁর পদবী পাল৷ যদিও তাঁর বাবা মায়ের বিচ্ছেদ ঘটে ইমরানের খুব কম বয়সে৷ তারপর তিনি মায়ের সঙ্গে ভারতে তাঁর মামাবাড়িতেই বড় হয়ে ওঠেন৷ তিনি বলিউড সুপারস্টার আমির খানের ভাগ্নে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। অভিনেতাটির একটি ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া (ওসিআই) কার্ড রয়েছে, যা ভারতীয় বংশোদ্ভূত যোগ্য বিদেশি নাগরিকদের প্রযোজ্য নিয়ম অনুসারে ভারতে বসবাস করার অনুমতি দেয়। তবে, ওসিআই স্ট্যাটাস ভারতীয় নাগরিকত্ব প্রদান করে না।
ইমরানে সম্পত্তির পরিমাণ কত?
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ইমরান খানের মোট সম্পদের পরিমাণ প্রায় ১২৭.৫ কোটি টাকা, তবে এর কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। বলিউডের ব্যস্ত জীবনযাত্রা থেকে দূরে, ইমরান খান মহারাষ্ট্রের কারজাতে নিজের বাড়ি বানিয়েছেন৷
২০২৫-এর তথ্য অনুযায়ী একসময় এই অভিনেতার জন্য তাঁর সর্বোচ্চ পারিশ্রমিক ছিল ১২ কোটি টাকা। জানা গেছে, ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘কিডন্যাপ’ ছবির জন্য ইমরান প্রায় ৫ লাখ টাকা আয় করেছিলেন, এরপর ‘জানে তু… ইয়া জানে না’-এর সাফল্যের পর তার পারিশ্রমিক বেড়ে কয়েক কোটিতে পৌঁছে যায়।
ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীন ইমরান খান একটি সিনেমার জন্য কোটি কোটি টাকা পারিশ্রমিক নিতেন। বিভিন্ন প্রতিবেদনে তাঁর দেওয়া সাক্ষাৎকারের থেকে বলা হয়েছে যে, ২৫ বছর বয়সের মধ্যেই তাঁর আয় শূন্য থেকে কোটিতে পৌঁছেছিল। খ্যাতির শীর্ষে থাকাকালীন তিনি একটি সিনেমার জন্য প্রায় ৭ কোটি টাকা পারিশ্রমিক নিতেন।
অভিনেতার মতে, তাঁর ক্যারিয়ারে একটিমাত্র সিনেমার জন্য পাওয়া সর্বোচ্চ পারিশ্রমিক ছিল ১২ কোটি টাকা। ইমরান খান শুধু সিনেমা অভিনয় করেই নয়, বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণার মাধ্যমেও উল্লেখযোগ্য প্রযোজনার মাধ্যমে নেপথ্য থেকে উপার্জন করেন। প্রযোজনার মাধ্যমেও তিনি উপার্জন করেছেন।কিন্তু স্ত্রী অবন্তিকার সঙ্গে বিচ্ছেদের সময় তিনি সেটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। বিলাসবহুল বাংলো কেনার পরিবর্তে তিনি বান্দ্রায় একটি ছোট ফ্ল্যাট ভাড়া নেন ।
সিজেপি-র আন্দোলনে যোগ দিয়ে বিপাকে ইমরান৷ তাঁকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ তবে ভারতে তাঁর যা সম্পত্তি রয়েছে তা নিয়ে কোনও সমস্যা হবে না৷
(Feed Source: news18.com)
