Uttar Pradesh Assembly Elections 2027: বিজেপি-র সামনে বড় পরীক্ষা, উত্তর প্রদেশে কাকে মুখ করে ঝাঁপাবে পদ্ম শিবির?

Uttar Pradesh Assembly Elections 2027: বিজেপি-র সামনে বড় পরীক্ষা, উত্তর প্রদেশে কাকে মুখ করে ঝাঁপাবে পদ্ম শিবির?

গত লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে ধাক্কা খেয়েছিল বিজেপি৷ ৬২ থেকে ৩৩-এ নেমে এসেছিল বিজেপি-র আসন সংখ্যা৷

উত্তর প্রদেশে বড় পরীক্ষা বিজেপি-র৷ ছবি- পিটিআই

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বেই উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের লড়াইয়ে নামতে চলেছে বিজেপি৷ উত্তরাখণ্ডেও বিধানসভা নির্বাচনে নেতৃত্ব দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির উপরেই ভরসা রাখছে পদ্ম শিবির৷ বিজেপি সূত্রেই এমন দাবি করা হয়েছে৷ খুব শিগগিরই এ বিষয়ে সরকারি ঘোষণাও করে দেবে বিজেপি৷