Gwalior Accident : শীতলা মন্দিরে পুজো দিতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, মৃত অন্তত ১৫, আহত ৩৩, চোরবাগানে মর্মান্তিক ঘটনার পর ফের দুঃসংবাদ

Gwalior Accident : শীতলা মন্দিরে পুজো দিতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, মৃত অন্তত ১৫, আহত ৩৩, চোরবাগানে মর্মান্তিক ঘটনার পর ফের দুঃসংবাদ

Gwalior Accident : মধ্যপ্রদেশে শীতলা মাতা মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা! ধানবোঝাই ট্রাকের ধাক্কায় মৃত অন্তত ১৫, আহত ৩৩

ট্রাকের ধাক্কায় মৃত্যুমিছিল।

কলকাতা : মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন ভক্তরা। রবিবার ভোরে পুলিশের ব্যারিকেড ভেঙে ধানবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুণ্যার্থীদের পিষে দেয়। এই দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৩৩ জন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটে রাত প্রায় ১টা ৩০ মিনিট নাগাদ ছিনোর রাস্তায়। ওই রাস্তার একটি অংশে খাড়া ঢাল থাকায় ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। নবরাত্রি উপলক্ষে সেখানে পুলিশের চেকপোস্ট ও ব্যারিকেডও বসানো হয়েছিল।

অভিযোগ, ধানবোঝাই ট্রাকটিকে রাস্তায় আটকানো হলেও সেটি পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যায়। এর পর নিয়ন্ত্রণ হারিয়ে ঢাল বেয়ে নীচে নেমে মন্দিরের বাইরের দেওয়াল ও গেটে ধাক্কা মারে। সেই সময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়া বহু পুণ্যার্থী ট্রাকের নীচে চাপা পড়েন।

শহরের এক শীর্ষ পুলিশ আধিকারিক জানিয়েছেন, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে পাঁচ থেকে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের শরীরে হাড় ভাঙার মতো গুরুতর আঘাত রয়েছে। বাকিদের মধ্যে কয়েকজনের আঘাত তুলনামূলক কম। দুর্ঘটনায় ঘটনাস্থলে মোতায়েন থাকা দুই পুলিশকর্মীও আহত হয়েছেন।

কী জানিয়েছে পুলিশ ও প্রশাসন?পুলিশ আধিকারিক ধর্মবীর সিং সংবাদ সংস্থা এএনআইকে জানান, শীতলা মাতা মন্দিরে প্রচুর সংখ্যায় পুণ্যার্থী যাচ্ছিলেন। ছিনোরের দিক থেকে আসা রাস্তায় খাড়া ঢাল থাকায় ভারী যান চলাচল সীমিত। রাত প্রায় দেড়টা নাগাদ ধানবোঝাই ট্রাকটি সেখানে আটকানো হয়েছিল। কিন্তু সেটি ব্যারিকেড ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরের বাইরের দেওয়াল ও গেটে ধাক্কা মারে।

গোয়ালিয়রের জেলাশাসক রুচিকা চৌহান জানান, রাত প্রায় ১টা ৩০ মিনিটে দুর্ঘটনার খবর পাওয়ার পরই প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপ করা হয়। ঘটনাস্থলে অ্যাম্বুল্যান্স-সহ অন্যান্য গাড়ি পাঠানো হয় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য।

নবরাত্রি উপলক্ষে ব্যারিকেড ও পুলিশি চেকপোস্ট থাকা সত্ত্বেও কীভাবে ট্রাকটি নিষিদ্ধ রাস্তায় ঢুকে পড়ল, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন জেলাশাসক। ট্রাকটির যান্ত্রিক অবস্থা পরীক্ষা করার জন্য আঞ্চলিক পরিবহণ দফতর বা আরটিও-র একটি দলও পাঠানো হয়েছে। গাড়িটি কেন নিয়ন্ত্রণ হারিয়ে বাঁ দিকে চলে গিয়েছিল, তা জানার চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীর বয়ানে দুর্ঘটনার ভয়াবহতাএক প্রত্যক্ষদর্শী এএনআইকে জানান, রাত প্রায় ১টার সময় আচমকাই ট্রাকটি ওই এলাকায় ঢুকে পড়ে। তাঁর কথায়, ট্রাকে অতিরিক্ত মাল বোঝাই ছিল। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়েছে বলেও দাবি করেন তিনি। ওই প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনায় তাঁর ভাইও আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় চরম বিশৃঙ্খলা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীরগোয়ালিয়রের এই দুর্ঘটনায় মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে এই অর্থ দেওয়া হবে। এছাড়া দুর্ঘটনায় আহত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

(Feed Source: news18.com)