
ইস্টবেঙ্গল-মোহনবাগানের পাশে রাজ্য সরকার, যুবভারতী ও কিশোর ভারতীতে ম্যাচ আয়োজনের ভাড়া মকুব৷ আগে এই স্টেডিয়ামে প্রতি ম্যাচ পিছু ২০- ২৫ লক্ষ টাকা দিতে হত৷
কলকাতা: ইস্টবেঙ্গল-মোহনবাগানের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। দুই প্রধানের পাশে দাঁড়িয়ে যুবভারতী ক্রীড়াঙ্গন ও কিশোর ভারতী স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের জন্য ভাড়া মকুবের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। ফলে ম্যাচ আয়োজন করতে গিয়ে বড় অঙ্কের আর্থিক সাশ্রয় হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের।
রাজ্যের ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁ news18 বাংলাকে জানান, “বাংলার ফুটবলের ঐতিহ্যের সঙ্গে জড়িত এই দুই ক্লাব। তাদের বিরাট সাফল্য এবং ঐতিহ্যের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে কোনো রকম ম্যাচ আয়োজন করার ক্ষেত্রে ইস্টবেঙ্গল মোহনবাগানকে দিতে হবে না স্টেডিয়াম ভাড়ার টাকা। “
এতদিন যুবভারতী বা কিশোর ভারতী স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করতে গেলে সংশ্লিষ্ট ক্লাবগুলিকে বিপুল অর্থ খরচ করতে হত। আনুমানিক ম্যাচ পিছু প্রায় ২০-২৫ লক্ষ টাকা খরচ পড়ত। এবার থেকে সেই খরচ আর বহন করতে হবে না দুই প্রধানকে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে ক্লাবগুলির আর্থিক চাপ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
বাংলার ফুটবলের দুই প্রধানের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ফুটবল মহল। স্টেডিয়াম ভাড়ার খরচ বেঁচে যাওয়ায় আগামী দিনে ম্যাচ আয়োজনের ক্ষেত্রে ক্লাবগুলি বাড়তি সুবিধা পাবে।
যুবভারতী ও কিশোর ভারতী স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের জন্য ভাড়া মকুবের এই সিদ্ধান্তের কথা News18 বাংলাকে জানিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত বাংলার ফুটবলের উন্নয়নে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।
(Feed Source: news18.com)
