
কোটি কোটি টাকা চেয়ে আয়ুষ্মান খুরানাকে হুমকি বার্তা, কী জানাচ্ছে পুলিশ?
সূত্রের খবর, হুমকিবার্তা আসার পরেই আয়ুষ্মান খুরানার টিম পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। পুলিশ এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যেহেতু মুম্বইতে একের পর এক তারকা হুমকি পাচ্ছেন, তারকাদের নিরাপত্তা পুলিশকে ভাবাচ্ছে.. সেই কারণেই এই ধরণের হুমকিবার্তার খবর পেয়ে কড়া ব্য়বস্থা নিল পুলিশ। তবে আয়ুষ্মান খুরানাকে এই হুমকি ঠিক কারা পাঠিয়েছে, সত্যিই তারা লরেন্স বিষ্ণোই গ্যাং-এর সঙ্গে যুক্ত কি না.. সেই বিষয়টা নিয়ে এখনই মুখ খুলতে নারাজ পুলিশ। এমনকি কত টাকা চাওয়া হয়েছে জনপ্রিয় অভিনেতার থেকে, সেই বিষয়টা নিয়েও এখনও মুখ খুলতে নারাজ পুলিশ।
প্রসঙ্গত, গত মঙ্গলবারই হুমকি পেয়েছেন, বলিউডের আরে অভিনেতা তুষার কপূর। সূত্রের খবর ৫ কোটি টাকা দাবি করে তাঁর কাছে হুমকিবার্তা এসেছে। তবে অডিওবার্তা নয়, ফোন করে টাকা চাওয়া হয়েছিল বলেই অভিযোগ। তবে প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, ভুয়ো ফোন করে বা ভুয়ো অডিওবার্তা পাঠিয়েই আতঙ্ক ছড়ানো হচ্ছে। ইচ্ছা করে ব্যবহার করা হচ্ছে লরেন্স বিষ্ণোইয়ের নাম। আয়ুষ্মানের সঙ্গে যে ঘটনা ঘটে গিয়েছে, তার সত্যতা কতটা সেটাও এবার খতিয়ে দেখবে পুলিশ। সেই কারণে এখনই বিস্তারিত তথ্যপ্রকাশ করতে নারাজ তাঁরা।
(Feed Source: abplive.com)
