জানেন কী ভারতের কোথায় রয়েছে গন্ধমাধন পর্বত? হতেই পাড়ে ছোট্ট ছুটির ডেস্টিনেশন

জানেন কী ভারতের কোথায় রয়েছে গন্ধমাধন পর্বত? হতেই পাড়ে ছোট্ট ছুটির ডেস্টিনেশন

কোথায় রয়েছে গন্ধমাদন পর্বত

রামায়ণে বর্ণিত গন্ধমাদন পর্বত রয়েছে ওড়িশাতে। নোয়াপাড়া থেেক যেতে হবে এই গন্ধ মাদন পর্বতে। সবুজ পাহাড়, জঙ্গল, ঝরনায় ঘেরা গন্ধ মাদন পর্বত। সেখান দুই প্রান্তে রয়েছে দুটি মন্দির। হরিশঙ্কর এবং নরসিংহ মন্দির। শ্রাবণ মাসে হরিশঙ্কর মন্দিরে ভিড় হয় বেশি। এখানে রয়েছে শিবের মন্দির। পাহড়ের কোলেই রয়েছে সেই মন্দির। গন্ধমাদনপর্বতের দক্ষিণ দিতে বালঙ্গির জেলায় রয়েছে এই মন্দির। মন্দিরের পাশেই রয়েছে হরিশঙ্কর ঝরনা। গন্ধমাদন পর্বত থেকে এর উৎপত্তি। তার একটি ধারা গিয়েছে নরসিংহনাথের দিকে।

গন্ধমাদন পর্বতের অপর দিকে নরসিংহনাথ

গন্ধমাদন পর্বতের অপর দিকে নরসিংহনাথ

বর্ষায় আরো সবুজ হয়ে যায় এই পাহাড়। নরসিংহনাথ মন্দিরের কাছেই রয়েছে ফরেস্ট বাংলো। সেখােন আগে থেকে বুকিং করে রাখতে হয়। সবুজ পাহাড়ের কোলে রয়েছে এই ফরেস্ট বাংলো। ফরেস্ট বাংলোপ বারান্দায় দাঁড়িয়ে পুরো পাহাড় দেখা যায়। সকালে গরম চায়ের কাপ হাতে সবুজ পাহাড় দেখতে দেখতে মন ভরে যাবে। পাহড়ি রাস্তা বেয়ে উপরে উঠে যেতে হয় নরসিংহনাথ মন্দিরে।

ভেষজ গাছের প্রাচুর্য

ভেষজ গাছের প্রাচুর্য

গন্ধমাদন পর্বতের উপরে ট্রেক করা যায়। সেখান থেকে একাধিক ভেষদ গাছ রয়েছে। যেটা হনুমান িনয়ে গিয়েছিলেন একেবারে লঙ্কায়। নরসিংহ নাথ মন্দিরের কাছেই রয়েছে ভীম কুণ্ড। এই মন্দিরকে কেন্দ্র করে অনেক পৌরাণিক কাহিনী রয়েছে। বলা হয়ে থাকে এই পাহাড়ের দানব মুশিক রূপে লুকিয়েছিলে। তাঁকে মারতে বিষ্ণু মার্জার রূপ নিয়েছিলেন। মন্দিরে মার্জার রূপেই পূজিত হন তিিন। অসংখ্য ভক্ত আসেন এই মন্দিরে পুজো দিতে।

মিলবে ভেষজ উপরকরণ

মিলবে ভেষজ উপরকরণ

গন্ধমাদন পর্বতের নীচেই রয়েছে বনৌষধি দফতরের অফিস। সেখানে একাধিক ভেষদ পদার্থ পাওয়া যায়। কলকাতা থেকে সরাসরি এখানে আসতে হল সোজা যেতে হবে সম্বলপুরে। সেখান থেকে গাড়িতে নরসিংহনাথ মন্দির। ৩ দিনের ছুটিতে অনায়াসেই বেড়িয়ে আসা যায় এই গন্ধমাদন পর্বত থেকে। অনেকেই হয়তো জােনন না কীভাবে যাবেন সেখানে।