Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।

NEWZ 24 নিউজ ২৪

বাংলা নিউজ পোর্টাল A BANGLA NEWS PORTAL FOR 24×7
Menu
  • হোম
  • দেশ
  • বিদেশ
  • পড়শি-দেশ
  • খেলা
  • বিনোদন
  • অন্যান্য
  • চাকুরিবার্তা
  • কর্মশিক্ষা
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • লাইফস্টাইল
  • মুভি-টিভি
  • ভ্রমণ
  • ব্যবসা-অর্থনীতি
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য
  • পশ্চিমবঙ্গ
  • উত্তরপূর্ব
  • অ্যান্ড্রয়েড অ্যাপ
  • অন্য সাইট
    • ঈশানকোণ
    • প্রশাখা
    • বুকস্টোর
    • ফ্রী-টুলস
  • আর্কাইভ

অনলাইনে চিকিৎসার সরঞ্জাম কিনতে গিয়ে প্রতারিত ‘এক টাকার ডাক্তারের’ মেয়ে, ধৃত ২

| No Comments
অনলাইনে চিকিৎসার সরঞ্জাম কিনতে গিয়ে প্রতারিত ‘এক টাকার ডাক্তারের’ মেয়ে, ধৃত ২

সম্প্রতি প্রতারণার শিকার হয়েছিলেন বোলপুরের পদ্মশ্রী চিকিৎসক ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়ের কন্যা মন্দিরা বন্দ্যোপাধ্যায়। বাবার চিকিৎসার জন্য তিনি অনলাইনে একটি হিমোডায়ালিসিস মেশিন অর্ডার করেছিলেন। আর সেই সুযোগে তাঁর কাছ থেকে সাড়ে ৪ লক্ষেরও বেশি টাকা হাতিয়ে নিয়েছিল প্রতারকরা। ১০ দিনের মাথায় আমদাবাদ থেকে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় পুলিশ যেভাবে তদন্ত করেছে তাতে বিভিন্ন মহল থেকে প্রশংসা উঠে এসেছে। ধন্যবাদ জানিয়েছেন ডাক্তারবাবুর কন্যা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মন্দিরাদেবী থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন গত ২২ জুলাই। সুশোভনবাবুর শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে অনলাইনে হিমো ডায়ালিসিস মেশিন কেনার চেষ্টা করছিলেন তাঁর মেয়ে। সেইমতোই তিনি অনলাইনে সার্চ করে ‘রাধে কিডনি ইকুপমেন্ট’ নামে একটি সংস্থার নম্বর খুঁজে বার করেন। এরপর ফোন মারফত সেই সংস্থার সঙ্গে তিনি যোগাযোগ করেন। কিন্তু, সংস্থার পক্ষ থেকে জানানো হয় ওই মেশিন ডেলিভারির আগেই সমস্ত টাকা অনলাইনে থাকে মেটাতে হবে। প্রয়োজনীয়তার কথা ভেবে সংস্থার দেওয়া সেই শর্তে রাজি হয়ে যান মন্দিরা দেবী। এরপর কয়েকটি কিস্তিতে তিনি ৪ লক্ষ ৬৫ হাজার টাকা ওই সস্থাকে মিটিয়ে দেন। এরপরেই ঘটে বিপত্তি।

মেশিনটি ডেলিভারি হওয়ার কথা ছিল গত ২২ জুলাই। তারপরেও মেশিন ডেলিভারি না হওয়ায় তিনি ওই সংস্থার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন। অবশেষে তিনি প্রতারণার ফাঁদে পা দিয়েছেন বুঝতে পেরে মানিকতলা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করে পুলিশ। যে সমস্ত অ্যাকাউন্টে কিস্তির টাকা জমা দেওয়া হয়েছিল প্রথমে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির মালিকানা নির্ধারণ করে সেগুলি ফ্রিজ করে দেয় পুলিশ।

ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য খতিয়ে দেখে পুলিশ মিলন মানসুখ ভাই ভাদোদরিয়া, রবীন্দ্র কুমার সুতার এবং কৃত্তিকা রবীন্দ্র কুমার এই তিনজনের নাম জানতে পারে। সেই সূত্র ধরে এগোতে থাকে পুলিশ। পরে তদন্তকারীরা জানতে পারেন তিনজনই হলো আহমেদাবাদের বাসিন্দা। অবশেষে আমদাবাদের পুলিশের সঙ্গে যোগাযোগ করে তাদের অবস্থান নির্দিষ্ট করে সেখানে হানা দেয় পুলিশের একটি দল। সেখান থেকেই দু’জনকে গ্রেফতার করে পুলিশ। সেইসঙ্গে ডাক্তারবাবুর কন্যার সমস্ত টাকায় উদ্ধার হয়েছে।

অন্যান্য
, Bangla News, bank account, Doctor Sushovan Banerjee, Mandira Banerjee, online fraud, অনলাইন প্রতারণা, ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়, বাংলা খবর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মন্দিরা বন্দ্যোপাধ্যায়

Post navigation

← Russia-Ukraine War: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কোনও দিনই থামবে না…
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: পারমাণবিক কেন্দ্রের কাছে ভারী গোলাবর্ষণ, বিকিরণের ঝুঁকি বেড়েছে →

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Quick Links

  • Home
  • About us
  • Contact us
  • Privacy Policy
  • আর্কাইভ

Recent Gategories

  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Contact Info

Abhoynagar, Agartala,

Tripura (India), PIN-799005

Phone:+916033029659

E-mail:info@newz24.in

Website:https://newz24.in

Get In Touch

© 2024 NEWZ24.IN. All Rights Reserved
Design by Sadananda