Arrest Jubin Nautiyal : খালিস্তানি যোগ! জুবিন নটিয়ালকে গ্রেফতারের দাবিতে সোচ্চার নেটপাড়া

Arrest Jubin Nautiyal : খালিস্তানি যোগ! জুবিন নটিয়ালকে গ্রেফতারের দাবিতে সোচ্চার নেটপাড়া

Jubin Nautiyal, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আচমকাই #ArrestJubinNautiyal হ্যাজট্যাগে সোশ্যালে ট্রেন্ডিং গায়ক জুবিন নটিয়াল। আগামী ২৩ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্টেরের টেক্সাসে কনসার্ট করতে চলেছেন জুবিন। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ছড়িয়ে পড়ার পরই গায়ক জুবিনকে গ্রেফতারের দাবি উঠেছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে কনসার্টের কারণে কেন উঠল জুবিনকে গ্রেফতারের দাবি? জানা যাচ্ছে, মার্কিন মুলুকের এই কনসার্টের যিনি উদ্যোক্তা তিনি হলেন জয় সিং। নিষিদ্ধ খালিস্তানি আন্দোলনের সঙ্গে যোগ থাকার অভিযোগ রয়েছে এই জয় সিং-এর বিরুদ্ধে।

সম্প্রতি, এক ব্যাক্তি টেক্সাসের হাউসটোনে জুবিন নাটিয়ালের শো করার কথা ফেসবুকে পোস্ট করেন। লেখেন, ‘আমার প্রিয় গায়ক হাউসটোনে অনুষ্ঠান করতে আসছেন। ভালো শোয়ের জন্য অপেক্ষা করতেই হয়। শীঘ্রই শো টাইম জানানো হবে। দারুণ একটা কাজ করেছ জয় সিং। এবার অসাধারণ একটা পারফরম্যান্সের জন্য় অপেক্ষা করতে হচ্ছে।’ এই পোস্টই শেয়ার করেন জয় সিং। জুবিন নিজেও একথা টুইট করে জানান।

প্রসঙ্গত, ২০১৯ সালে সংবাদমাধ্যমের প্রতিবেদন উঠে আসে দেশ থেকে পালিয়ে মার্কিন মুলুকে গিয়ে বাস করছেন জয় সিং। তাঁর বিরুদ্ধে মাদক চোরাচালান এবং ভিডিও পাইরেসির গুরুতর অভিযোগ রয়েছে। চণ্ডীগড় পুলিসের ‘ওয়ানটেড’র তালিকায় নাম রয়েছে জয় সিং-এর। এমনকি অভিযোগ, বিচ্ছিন্নতাবাদী খালিস্তানি আন্দোলনের সঙ্গেও যুক্ত এই জয় সিং। যে আন্দলনকে নিষিদ্ধ ঘোষণা করে ভারত সরকার। আর জয় সিং-এর উদ্যোগে টেক্সাসে জুবিনের শো করার কথা জানার পরই সোশ্যালে জুবিনকেও গ্রেফতারের দাবি তুলেছেন নেট নাগরিকদের একাংশ।

এদিকে তাঁকে গ্রেফতারের দাবি প্রসঙ্গে গায়ক জুবিন নাটিয়াল এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।

(Source: zeenews.com)