IND vs ENG 2nd ODI Live: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে, আউট হলেন মন্ধনা

IND vs ENG 2nd ODI Live: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে, আউট হলেন মন্ধনা
স্মৃতি মন্ধনা। ছবি- গেটি।

লাইভ আপডেটস


  • দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। প্রথম একাদশে একজোড়া রদবদল করেন হরমনপ্রীতরা। ইনিংসের শুরুতেই শেফালি বর্মার উইকেট হারিয়ে বসে ভারত। সেট হয়ে যাওয়া যস্তিকার দুর্দান্ত ক্যাচ ধরেন চার্লি ডিন।

চলতি ইংল্যান্ড সফরে তিন ম্যাচের টি-২০ সিরিজ ১-২ ব্যবধানে হার মানে ভারতের মহিলা ক্রিকেট দল। পরে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ১-০ এগিয়ে যান হরমনপ্রীতরা। এবার দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ জিতে সিরিজের দখল নেওয়ার হাতছানি রয়েছে ভারতের সামনে। ভারতীয় দলের কাছে এই সিরিজটি বিশেষ গুরুত্বপূর্ণ অন্য কারণে। প্রাক্তন ক্যাপ্টেন তথা সিনিয়র তারকা ঝুলন গোস্বামীর এটিই শেষ আন্তর্জাতিক সিরিজ। সুতরাং, সিরিজ জিতেই কিংবদন্তিকে বিদায় জানাতে মরিয়া হরমনপ্রীতরা।

21 Sep 2022, 07:15:20 PM IST

অর্ধেক ইনিংস শেষ

২৫ ওভারের খেলা শেষ। ভারত ৩ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করেছে।

21 Sep 2022, 07:03:53 PM IST

রানের গতি বাড়ানোর চেষ্টায় ভারত

হার্লিন দেওয়ল ক্রিজে আসা যাবৎ রান তোলার গতি বাড়ানোর চেষ্টায় রয়েছে ভারত। হার্লিন ১৯.৪ ও ২০.৫ ওভারে ২টি চার মারেন। ২১.১ ওভারে চার মারেন হরমনপ্রীত। ২২ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১১৬ রান। হরমনপ্রীত ২০ ও হার্লিন ১১ রানে ব্যাট করছেন।

21 Sep 2022, 06:52:53 PM IST

সাজঘরে ফিরলেন মন্ধনা

১৯.১ ওভারে সোফি একলেস্টোনের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন স্মৃতি মন্ধনা। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫১ বলে ৪০ রান করে আউট হন মন্ধনা। ভারত দলগত ৯৯ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্লিন দেওয়ল। তিনি ওভারের চতুর্থ বলে ৪ মেরে ভারতকে দলগত ১০০ রানের গণ্ডি পার করান। ২০ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১০৪ রান। হরমনপ্রীত ১৫ রানে ব্যাট করছেন।

21 Sep 2022, 06:38:42 PM IST

লড়াই চালাচ্ছেন মন্ধনা

১৫ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৮০ রান। স্মৃতি মন্ধনা ৩৭ বলে ২৮ রান করেছেন। তিনি ৪টি চার মারেছেন। ১২ বলে ৮ রান করেছেন হরমনপ্রীত কউর।

21 Sep 2022, 06:19:04 PM IST

যস্তিকা ভাটিয়া আউট

১১.৪ ওভারে নিজের বলেই যস্তিকা ভাটিয়ার অনবদ্য ক্যাচ ধরেন চার্লি ডিন। ৪টি বাউন্ডারির সাহায্যে ৩৪ বলে ২৬ রান করে মাঠ ছাড়েন যস্তিকা। ভারত ৬৬ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হরমনপ্রীত কউর। ১২ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৬৭ রান। স্মৃতি মন্ধনা ২৫ রানে ব্যাট করছেন।

21 Sep 2022, 06:11:52 PM IST

১০ ওভারের খেলা শেষ

১০ ওভার শেষে ভারত ১ উইকেট হারিয়ে ৬১ রান সংগ্রহ করেছে। স্মৃতি মন্ধনা ও যস্তিকা ভাটিয়া উভয়েই ব্যক্তিগত ২৩ রানে ব্যাট করছেন।

21 Sep 2022, 06:05:55 PM IST

মাইলস্টোন মন্ধনার

ষষ্ঠ ওভারে কেট ক্রসের শেষ বলে চার মারেন যস্তিকা। সপ্তম ওভারে বেলের প্রথম বলে মন্ধনা ও শেষ বলে ভাটিয়া চার মারেন। অষ্টম ওভারে ক্রসের প্রথম ও তৃতীয় বলে জোড়া বাউন্ডারি মারেন স্মৃতি। ভারত ৮ ওভার শেষে ১ উইকেটের বিনিময়ে ৫৪ রান তুলেছে। মন্ধনা ওয়ান ডে ক্রিকেটে ৩০০০ রানের মাইলস্টোন টপকে যান। মন্ধনা ২১ বলে ২০ রান করেছেন। তিনি ৪টি চার মারেন। ভাটিয়া ২০ বলে ১৯ রান করেছেন। তিনি ৩টি চার মারেন।

21 Sep 2022, 05:53:42 PM IST

প্রতিরোধ গড়ছেন মন্ধনা-যস্তিকা

প্রাথমিক ধাক্কা সামলে প্রতিরোধ গড়ছেন স্মৃতি মন্ধনা ও যস্তিকা ভাটিয়া। ৫ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৩০ রান। মন্ধনা ১১ বলে ৫ রান করেছেন। যস্তিকা ১২ বলে ১১ রান করেছেন।

21 Sep 2022, 05:39:31 PM IST

শেফালি বর্মা আউট

দ্বিতীয় ওভারে বল করতে আসেন কেট ক্রস। তিনি ওভারের তৃতীয় বলেই বোল্ড করেন শেফালি বর্মাকে। ২টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৮ রান করেন শেফালি। ভারত ১২ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন যস্তিকা ভাটিয়া। তিনি প্রথম বলেই এক রান নিয়ে প্রান্ত বদল করেন। ২ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১৩ রান।

21 Sep 2022, 05:32:01 PM IST

ম্যাচ শুরু

শেফালি বর্মাকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন স্মৃতি মন্ধনা। বোলিং শুরু করেন লরেন বেল। ওভারে ৩টি ওয়াইড বল করেন বেল। তৃতীয় ও চতুর্থ বলে পরপর ২টি চার মারেন শেফালি বর্মা। প্রথম ওভারে ১২ রান ওঠে।

21 Sep 2022, 05:15:07 PM IST

ইংল্যান্ডের প্রথম একাদশ

এমা ল্যাম্ব, ট্যামি বিউমন্ট, সোফিয়া ডাঙ্কলি, অ্যালিস ক্যাপসি, ড্যানি ওয়াট, অ্যামি জোনস (ক্যাপ্টেন ও উইকেটকিপার), ফ্রেয়া কেম্প, সোফি একলেস্টোন, চার্লি ডিন, কেট ক্রস ও লরেন বেল।

21 Sep 2022, 05:12:44 PM IST

ভারতের প্রথম একাদশ

হরমনপ্রীত কউর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধনা (ভাইস ক্যাপ্টেন), শেফালি বর্মা, হারলিন দেওয়ল, যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, ঝুলন গোস্বামী, দায়ালান হেমলতা, রাজেশ্বরী গায়কোয়াড় ও রেনুকা সিং ঠাকুর।

21 Sep 2022, 05:09:48 PM IST

প্রথম একাদশে জোড়া বদল ভারতের

সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে নিজেদের প্রথম একাদশে একজোড়া রদবদল করে ভারত। বাদ পড়েন মেঘনা সিং ও স্নহ রানা। পরিবর্তে দলে ঢোকেন রেনুকা সিং ঠাকুর ও দায়ালান হেমলতা।

21 Sep 2022, 05:06:07 PM IST

টস জিতল ইংল্যান্ড

সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে টস জিতল ইংল্যান্ড। টস জিতে অ্যামি জোনস শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতকে। সুতরাং, ক্যান্টারবেরিতে টস হেরে শুরুতে ব্যাট করবেন হরমনপ্রীতরা।

21 Sep 2022, 04:52:27 PM IST

ঝুলনের হাতে রয়েছে মাত্র ২টি ম্যাচ

ক্য়ান্টারবেরির এই ম্য়াচের পরে আগামী শনিবার লর্ডসে নিজের কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবেন ঝুলন গোস্বামী। হোভের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করেন বাংলার তারকা পেসার। তাই চাইবেন শেষ ২টি ম্যাচে নিজের পারফর্ম্যান্স দিয়ে ক্রিকেটবিশ্বকে মোহিত করতে।

21 Sep 2022, 04:22:54 PM IST

ভারতের ওয়ান ডে স্কোয়াড

হরমনপ্রীত কউর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধনা (ভাইস ক্যাপ্টেন), শেফালি বর্মা, সাবভিনেনি মেঘনা, দীপ্তি শর্মা, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), পূজা বস্ত্রকার, স্নেহ রানা, রেনুকা সিং ঠাকুর, মেঘনা সিং, রাজেশ্বরী গায়কোয়াড়, হারলিন দেওয়ল, দায়ালান হেমলতা, সিমরন দিল বাহাদুর, ঝুলন গোস্বামী এবং জেমিমা রডরিগেজ।

21 Sep 2022, 04:20:01 PM IST

প্রথম ওয়ান ডে ম্যাচের ফলাফল

হোভে শুরুতে ব্যাট করে ইংল্যান্ড ৭ উইকেটের বিনিময়ে ২২৭ রান তোলে। অ্যালিস ডেভিডসন ৫০ ও ড্যানি ওয়াট ৪৩ রান করেন। দীপ্তি শর্মা ৩৩ রানে ২টি ও ঝুলন গোস্বামী ২০ রানে ১টি উইকেট উইকেট নেন। পালটা ব্যাট করতে নেমে ভারত ৩ উইকেটে ২৩২ রান তুলে ম্যাচ জিতে যায়। স্মৃতি মন্ধনা ৯১, হরমনপ্রীত ৭৪ ও যস্তিকা ভাটিয়া ৫০ রান করেন। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন মন্ধনা।

বন্ধ করুন