Rohit Sharma, IND vs SA : ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য রেকর্ড গড়লেন ‘হিটম্যান’

Rohit Sharma, IND vs SA : ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য রেকর্ড গড়লেন ‘হিটম্যান’

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রোহিত শর্মার (Rohit Sharma) মুকুটে যোগ হল নতুন পালক। রবিবার দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে রোহিত গড়লেন নয়া রেকর্ড। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে সব মিলিয়ে (জাতীয় দল, ফ্র্যাঞ্চাইজি লিগ, ঘরোয়া ক্রিকেট) ৪০০ টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন ‘হিটম্যান’। এর আগে টিম ইন্ডিয়ার (Team India) আর কোনও ক্রিকেটারের সব মিলিয়ে ৪০০টি টি-টোয়েন্টি খেলার নজির নেই।

রোহিত শর্মার খেলা ৪০০টি টি-টোয়েন্টি ম্যাচের পরিসংখ্যান: 

১৯১ – মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে

১৪১ *- ভারতের হয়ে

৪৭ – ডেকান চার্জার্সের হয়ে

১৭ – মুম্বইয়ের হয়ে

২ – ভারতীয়দের হয়ে

২ – ভারত এ দলের হয়ে

সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার রেকর্ড ইতিমধ্যেই রোহিতের ঝুলিতে রয়েছে। এখনও পর্যন্ত ১৪১টি ম্যাচ খেলে শীর্ষে রয়েছেন তিনি। রোহিতের পর ভারতীয়দের মধ্যে বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি ও দীনেশ কার্তিক ৩৫০-এর বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টিম ইন্ডিয়ার অধিনায়ক এখনও পর্যন্ত আইপিএল-এ ২২৭ টি ম্যাচ খেলছেন। তাঁর রান ৫৮০০। এরসঙ্গে পাঁচবার আইপিএল জিতেছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক।

সবেচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলা ভারতীয় ব্যাটার : 

রোহিত শর্মা – ৪০০* 

দীনেশ কার্তিক – ৩৬৮* 

বিরাট কোহলি – ৩৬১ 

এমএস ধোনি – ৩৫৩ 

(Source: zeenews.com)