
#নয়াদিল্লি: হাতে আর কয়েকটা দিন৷ তার পরেই শুরু হতে চলেছে ফুটবলের মহারণ৷ বিশ্বের নজর এখন আটকে রয়েছে কাতারের দিকে৷ বিশ্বের তাবড় তাবড় ফুটবল শক্তির লড়াই দেখতে দেখতে তেতে উঠবে গোটা বিশ্ব৷ ফুটবলের মহানায়কদের দেখতে এখন তাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকলে৷ তার মধ্যেই ঘোষিত হল পর্তুগালের এ বারের বিশ্বকাপের দল৷ এ বারে পর্তুগিজদের নেতৃত্বে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ নজরে থাকবেন তিনি৷ তবে তার আগে এক নজরে দেখে নিন পর্তুগালের এ বারের দলে কারা রয়েছেন৷
গোলকিপার – রুই প্যাট্রিসিও, দিয়েগো কোস্তা, জোসে সা
ডিফেন্ডার – পেপে, রুবেন ডায়াস, জোয়াও কানসেলো, নুনো মেন্ডেজ, দিওগো দালো, অ্যান্টনিও সিলভা, রাফায়েল গুয়েরেরো
মিড ফিল্ডার – ভিটিনহা, বার্নার্ডো সিলভা, ব্রুনো ফার্নান্ডেজ, রুবেন নেভরেস, ড্যানিলো পেরেইরা, পালহিনহা, জোয়াও মারিও, ওটাভিও, ম্যাথুউস নুনেস, উইলিয়াম
ফরোয়ার্ড – জোয়াও ফেলিক্স, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, রাফায়েল লিয়াও, আন্দ্রে সিলভা, রামোস, রিকার্ডো হোর্টা
