Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
মুগ ডাল চাষ করে বিকল্প আয়, পথ দেখাচ্ছেন পুরুলিয়ার কৃষকরা
মুগ ডাল চাষ করে বিকল্প আয়, পথ দেখাচ্ছেন পুরুলিয়ার কৃষকরা

পুরুলিয়া: পুরুলিয়ায় প্রায় সর্বত্রই এক ফসলী জমি। তাই কৃষকরা সদা সর্বদাই সচেষ্ট থাকেন বিকল্প চাষ করার জন্য। ‌ বহু ক্ষেত্রে কৃষি দফতর থেকেও কৃষকদের বিকল্প চাষের পথ দেখানো হয়। আবার কখনও, কখনও চাষিরা নিজ উদ্যোগে বিকল্প চাষের পথ খুঁজে নেন। আর এই বিকল্প চাষের উদ্যোগ নিয়ে পুরুলিয়া পুঞ্চা ব্লকের রমাইডি গ্রামের বেশ কিছু চাষী পরিবার মুগ ডাল চাষে উদ্যোগী হয়েছেন। এই প্রথমবার তারা নিজেদের জমিতে মুগ ডালের চাষ করেছেন। ফলনও বেশ ভাল হয়েছে। ‌ এমন চাষ করতে পেরে খুশি…

Read More

পঞ্চায়েতে আসনের থেকে ১২ হাজার বেশি মনোনয়ন তৃণমূলের ! কোন দল কত আসনে দিল প্রার্থী ?
পঞ্চায়েতে আসনের থেকে ১২ হাজার বেশি মনোনয়ন তৃণমূলের ! কোন দল কত আসনে দিল প্রার্থী ?

রুমা পাল, কলকাতা : মনোনয়নের (Nomination Filing) শেষপর্বে কার্যত ঝোড়ো ব্যাটিং। পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections 2023) আসনের থেকে ১২ হাজার বেশি মনোনয়ন তৃণমূল কংগ্রেসের (TMC)। এবারে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতের মোট আসন সংখ্য়া ৭২ হাজার ৮৩০। আর শুক্রবার দুপুরে রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তালিকা অনুযায়ী রাজ্যের শাসকদল মনোনয়ন জমা করেছে মোট ৮৪ হাজার ১০৭ টি। রাজ্যের রাজনৈতিক দলগুলির মধ্যে যা সর্বোচ্চ। প্রসঙ্গত, এবার ত্রিস্তর পঞ্চায়েতের ভোটে গ্রাম পঞ্চায়েত আসন ৬২ হাজার ৪০৪ টি। পঞ্চায়েত সমিতির আসন ৯ হাজার ৪৯৮ টি…

Read More

নবজোয়ার যাত্রা শেষে অভিষেককে বিশেষ উপহার মমতার
নবজোয়ার যাত্রা শেষে অভিষেককে বিশেষ উপহার মমতার

কাকদ্বীপ : ঘটনার ঘনঘটায় টানা ৫০ দিন। উত্তরবঙ্গের কোচবিহার থেকে শুরু হয়ে কার্যত গোটা বাংলা চষে শুক্রবার কাকদ্বীপে থামল তৃণমূলের নবজোয়ার যাত্রা (Nabojoyar Jatra)। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে রাজ্যের শাসকদলের যে জনসংযোগ যাত্রার শেষদিনে হাজির ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। যেখানে বক্তব্য রাখার শেষে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে বিশেষ উপহারও তুলে দেন তৃণমূল সুপ্রিমো। বিশেষ পুরস্কার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের হাতে তুলে দেন এক পারিবারিক ছবি ! তবে সেই ছবিটি শুধু পারিবারিক নয়, রাজ্য…

Read More

হাইকোর্টের কেন্দ্রীয় বাহিনী নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার ও কমিশন
হাইকোর্টের কেন্দ্রীয় বাহিনী নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার ও কমিশন

কলকাতা : কলকাতা হাইকোর্টের কেন্দ্রীয় বাহিনী (Central Force) দিয়ে গোটা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন করানোর রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। বৃহস্পতিবার আদালতের বাহিনী-নির্দেশের পরই রাতের দিকে কমিশন ছেড়ে বেরোনোর সময় আদালতের দেওয়া নির্দেশ মেনে চলার বার্তাই দিয়েছিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা (Rajiva Sinha)। অবশ্য ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ১৮০ ডিগ্রি বদল ঘটল অবস্থানে। কালই সুপ্রিম কোর্টে আবেদন রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের। এডিজি আইনশৃঙ্খলা ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে…

Read More

ভোট কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে কমিশনকে নির্দেশ দিল আদালত
ভোট কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে কমিশনকে নির্দেশ দিল আদালত

হাওড়া : মনোনয়ন পর্বের শুরু থেকেই রক্তাক্ত হচ্ছে বাংলা। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) দামামা বাজার পর থেকেই পশ্চিমবঙ্গ জুড়ে অশান্তির বাতাবরণ। এর মাঝেই গ্রাম বাংলার ভোটের জন্য বড় নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মহামান্য আদালতের রাজ্য নির্বচন কমিশনকে নির্দেশ, ভোট কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। পঞ্চায়েত ভোটে শুধু পুলিশ নয়, হবে কেন্দ্রীয় বাহিনী দিয়েই, বিরোধীদের দাবিতেই মান্যতা হাইকোর্টের। আদালতের নির্দেশে, জোর ধাক্কা কমিশন-রাজ্যের। স্পর্শকাতর জেলাগুলিতে এখনই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি যে সমস্ত জেলায়…

Read More

পঞ্চায়েত ভোটের মুখে বড় প্রাপ্তি রাজ্যের, কর বাবদ বকেয়া প্রায় ৯ হাজার কোটি দিল কেন্দ্র
পঞ্চায়েত ভোটের মুখে বড় প্রাপ্তি রাজ্যের, কর বাবদ বকেয়া প্রায় ৯ হাজার কোটি দিল কেন্দ্র

হাওড়া : পঞ্চায়েত ভোটের (Panchayat Election) মুখে রাজ্যকে বকেয়া বরাদ্দর টাকা দিল কেন্দ্র। কেন্দ্রের কাছ থেকে কর বাবদ আদায় টাকার একাংশ পেল রাজ্য। জানা গিয়েছে, বকেয়া হিসেবে ৮ হাজার ৮৯৮ কোটি টাকা পেল রাজ্য সরকার (West Bengal Government) । একশো দিন থেকে শুরু করে একাধিক অন্য প্রকল্প, কেন্দ্র সরকারের কাছ থেকে বকেয়া টাকা না পাওয়ার অভিযোগ বারবার করেছে রাজ্য সরকার। বিভিন্ন সরকারি অনুষ্ঠান থেকেও যে নিয়ে ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Chief Minister Mamata Banerjee)।…

Read More

ডাম্পারের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, হুগলিতে ভয়াবহ দুর্ঘটনা, জখম অন্তত ৪০ জন
ডাম্পারের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, হুগলিতে ভয়াবহ দুর্ঘটনা, জখম অন্তত ৪০ জন

মোহন দাস, হুগলি : হুগলির (Hooghly) গোঘাটের কামারপুকুরে পথ দুর্ঘটনা (Road Accident)। ডাম্পারের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ। পরে একটি মোটর বাইক ও ইঞ্জিন ভ্য়ানে ধাক্কা। দুর্ঘটনায় জখম হয়েছেন অন্তত ৪০ জন। তাঁদের মধ্য়ে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। ভর্তি করা হয়েছে গোঘাট ও আরামবাগ হাসপাতালে (Arambag Hospital)। প্রত্য়ক্ষদর্শীদের দাবি, বর্ধমান থেকে পূর্ব মেদিনীপুরের মেচেদা যাচ্ছিল বাসটি। কামারপুকুরে কঙ্কালি স্টোরের কাছে ওভারটেক করার সময় সামনের দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। এরপর রাস্তার ধারে থাকা একটি বাইক…

Read More

রাতে ভয়ে কাঁপল মহেশতলা, গোটা এলাকা নামল রাস্তাতেও! যা ঘটল, বিশ্বাস করা কঠিন
রাতে ভয়ে কাঁপল মহেশতলা, গোটা এলাকা নামল রাস্তাতেও! যা ঘটল, বিশ্বাস করা কঠিন

কলকাতা: রাতে মহেশতলার ৮ নম্বর ওয়ার্ডে পরপর একাধিক গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার রাতে মহেশতলার ৮ নম্বর ওয়ার্ডের বাঁশতলা বুড়ির মাট এলাকায় স্থানীয় ব্যক্তির সঙ্গে দুষ্কৃতীর ধাক্কা লাগাকে কেন্দ্র করে বচসার সূত্রপাত। এরপর বেশ কিছু দুষ্কৃতী জড়ো হয়ে জনবহুল এলাকায় ঢুকে রিভলবার বার করে পরপর হাওয়ায় গুলি চালায়। এর ফলে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা খবর দেয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রবীন্দ্র নগর থানার পুলিশ। পুলিশকে ঘিরে চলে স্থানীয়দের বিক্ষোভ। দুষ্কৃতীদের শাস্তির দাবিতে সন্তোষপুর রোডে মোটা প্লাস্টিক পাইপ…

Read More

বিদেশযাত্রার পথে বিমানবন্দরে আটকানো হল অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে
বিদেশযাত্রার পথে বিমানবন্দরে আটকানো হল অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে

প্রকাশ সিনহা, কলকাতা : কলকাতা বিমানবন্দরে বিদেশযাত্রায় বাধা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে। সূত্রের খবর, দুবাই যাওয়ার জন্য সোমবার সকালে বিমানবন্দরে পৌঁছন রুজিরা বন্দ্যোপাধ্যায়। সেখানে ইমিগ্রেশনের সময় আটকানো হয় তাঁকে। বলা হয় তিনি বিদেশে যেতে পারবেন না। ইডি-র (ED) একটি মামলায় তাঁর নামে লুক আউট সার্কুলার রয়েছে, তাই বিদেশ যেতে বাধা, খবর সূত্রের। সূত্রের খবর, সকাল সাড়ে ৬-৭ টা নাগাদ দুবাই যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী। সেখানে বিদেশযাত্রার জন্য প্রয়োজনীয় তথ্য খতিয়ে দেখার সময়েই…

Read More

বালাসোর দুর্ঘটনায় মানবিক সেওয়াগ, নিতে চান নিহতদের সন্তানদের পড়াশোনার দায়িত্ব
বালাসোর দুর্ঘটনায় মানবিক সেওয়াগ, নিতে চান নিহতদের সন্তানদের পড়াশোনার দায়িত্ব

দিল্লি: ওড়িশার বালাসোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর কেটে গিয়েছে ৪৮ ঘণ্টার বেশি সময়। দুর্ঘটনার বিভৎসতায় এখনও আঁতকে উঠছেন সকলেই। শুক্রবার রাতে ওড়িশার বাহানাগা বাজার স্টেশন সংলগ্ন এলাকায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল আপ করমণ্ডল এক্সপ্রেস সহ মোট তিনটি ট্রেন। ঘটনায় ইতিমধ্যেই মৃতের সংখ্যা ২৭০ ছাড়িয়েছে। আহত হয়েছে ১০০০ এর কাছাকাছি মানুষ। ইতিমধ্যেই এই ঘটনায় উদ্ধারকাজ শেষ হয়েছে। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন একাধিক তারকা ক্রিকেটারও। এবার দুঃখপ্রকাশের পাশাপাশি মানবিক উদ্যোগের কথা জানালেন প্রাক্ত ভারতীয় তারকা ওপেনার বীরেন্দ্র সেওয়াগ। রবিবা ট্যুইট করে…

Read More