জমি-বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি, যুবকের মৃত্যুতে গ্রেফতার কাকা সহ পাঁচ আত্মীয়
গৌতম মণ্ডল, উস্তি: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) উস্তিতে জমি-বিবাদের জেরে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। স্থানীয় সূত্রে খবর, পৈতৃক জমিতে বাড়ি তৈরি করা নিয়ে বিবাদের জেরে আনোয়ার নামে ওই যুবকের ওপর ছুরি নিয়ে চড়াও হয় তাঁর কাকা ও ঘনিষ্ঠ আত্মীয়রা। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁর। ঘটনার তদন্তে নেমে নিহতের কাকা-সহ ৫ আত্মীয়কে গ্রেফতার করেছে উস্তি থানা। যুবকের মৃত্যুতে গ্রেফতার: ধারালো অস্ত্র দিয়ে ভাইপোকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল…










