Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
দাউদাউ করে জ্বলছে আগুন, মধ্যরাতে আতঙ্ক ESI হাসপাতালে
দাউদাউ করে জ্বলছে আগুন, মধ্যরাতে আতঙ্ক ESI হাসপাতালে

জয়ন্ত রায়, বজবজ: বজবজ ESI হাসপাতালে আগুন। দমকলের দুটি ইঞ্জিনের ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক অনুমান শর্ট-সার্কিট থেকেই এই আগুন লাগে (ESI Hospital Fire)। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। মধ্যরাতে আতঙ্ক ESI হাসপাতালে: গতকাল রাতে আনুমানিক পৌনে বারোটা নাগাদ বজবজ ইএসআই হাসপাতালে প্যাথলজি বিভাগে আগুন লেগে যায়। দমকল এবং হাসপাতালের প্রাথমিক অনুমান শর্ট-সার্কিট থেকেই এই আগুন লাগে। পরবর্তী সময়ে সেই আগুন কম্পিউটার রুমে ছড়িয়ে পরে। সাময়িকভাবে হাসপাতালের সমস্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। হাসপাতালের দোতলায় প্যাথলজি বিভাগে আগুন…

Read More

ফিরল এগরা বিস্ফোরণের স্মৃতি! বজবজে বাজি কারখানায় বিস্ফোরণ! মৃত নাবালিকা সহ ৩
ফিরল এগরা বিস্ফোরণের স্মৃতি! বজবজে বাজি কারখানায় বিস্ফোরণ! মৃত নাবালিকা সহ ৩

দক্ষিণবঙ্গ: পূর্ব মেদিনীপুরের এগরায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ফিরল স্মৃতি৷ সপ্তাহ কাটতে না কাটতেই আবারও বিস্ফোরণ৷ এবারও সেই বাজি কারখানায়৷ অভিযোগ, এগরার পরে বজবজে বেআইনি ভাবে মজুত বাজিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে৷ ঘটনাস্থলের মৃত্যু হয়েছে তিন জনের৷ তার মধ্যে একজন নাবালিকা৷ তবে মৃত এবং আহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা৷ জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, যে বাড়িতে বাজি মজুত ছিল বলে অভিযোগ, সেই বাড়ির একটা অংশ ভেঙে পরে৷ ঘটনাস্থলে পৌঁছেছে দমকল৷ স্থানীয় সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় চিংড়িপোতা গ্রাম পঞ্চায়েত এলাকায়…

Read More

বজবজে জুটমিলের গুদামে ভয়াবহ আগুন
বজবজে জুটমিলের গুদামে ভয়াবহ আগুন

বজবজ: বজবজে (Budge Budge) জুটমিলের গুদামে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন। বিকেল ৪.৩০-এ জুটমিলের গুদামে আগুন (Fire) লাগে। এখনও দাউদাউ করে জ্বলছে আগুন। শর্টসার্কিট থেকে আগুন, প্রাথমিক অনুমান দমকল। বজবজের জুটমিলে আগুন:  সপ্তাহের প্রথম দিন ফের অগ্নিকাণ্ডের ঘটনা। আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা।এদিন হঠাৎই আগুনের লেলিহান শিখা দেখা যায়। আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা। বজবজের ওই জুটমিলেই রয়েছে গুদাম। আশেপাশে জলাশয় না থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে দমকলকে। প্রাথমিক দমকলের অনুমান, শর্টসার্কিট থেকে লেগেছে আগুন। ঘটনায়…

Read More