Israel-Palestine Conflict: ভয়াবহ! মাত্র ৩ সপ্তাহে গাজায় শিশুমৃত্যু প্রায় ৪০০০, ধ্বংসস্তূপের নীচে চাপা আরও ১০০০…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হামাসের সঙ্গে সংঘাতে ইজরায়েলি হামলায় মাত্র তিন সপ্তাহে শিশুমৃত্যুর সংখ্যা পেরিয়ে গেল ৩০০০! বলা হয়েছে, গত চার বছরে সংঘাতপ্রবণ আর কোনও অঞ্চলে এত মৃত্যু দেখেনি বিশ্ব! জানা গিয়েছে, গত ৭ অক্টোবর থেকে ইজরায়েলি হামলায় গাজায় তিন সপ্তাহে অন্তত ৩৩২৪ শিশু প্রাণ হারিয়েছে, যা মোট প্রাণহানির ৪০ শতাংশ। এছাড়া ওয়েস্ট ব্যাংকে নিহত হয়েছে আরও ৩৬ জন। তাছাড়া প্যালেস্টাইনে তথা গাজায় এ পর্যন্ত ১০০০ শিশু নিখোঁজের খবর পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে, ইজরায়েলি হামলায় ধ্বংস হওয়া…









