Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
‘বাবা, বাবা’ চিৎকার মেয়ের, পুলিশ- জিতেন্দ্র ধস্তাধস্তি! বিমানবন্দরে জোর নাটক
‘বাবা, বাবা’ চিৎকার মেয়ের, পুলিশ- জিতেন্দ্র ধস্তাধস্তি! বিমানবন্দরে জোর নাটক

কলকাতা: বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে কলকাতা বিমানবন্দরে রীতিমতো নাটক৷ পুলিশের সঙ্গে বিজেপি নেতার কার্যত ধস্তাধস্তি, জিতেন্দ্র তিওয়ারির মেয়ের চিৎকার, সবমিলিয়ে যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয় বিমানবন্দরে৷ শেষ পর্যন্ত মেয়ের সঙ্গে কোনওমতে কথা বলেন বিজেপি নেতা৷ জিতেন্দ্রকে নিয়ে রাতেই আসানসোলের উদ্দেশে রওনা দেয় পুলিশ৷ আসানসোলের কম্বল বিতরণের ঘটনায় পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যুর ঘটনায় শনিবার সকালেই দিল্লি থেকে জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একটি দল৷ রাত ৯টা নাগাদ বিমানে জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে কলকাতায় পৌঁছয় পুলিশ৷ বাবার সঙ্গে দেখা…

Read More

‘ভুয়ো’ ফায়ার অ্যালার্ম, কলকাতায় অবতরণের আগে আতঙ্ক ছড়াল ইন্ডিগো বিমানে
‘ভুয়ো’ ফায়ার অ্যালার্ম, কলকাতায় অবতরণের আগে আতঙ্ক ছড়াল ইন্ডিগো বিমানে

কলকাতায় অবতরণের আগে ‘ফায়ার অ্যালার্ম’ বেজে উঠেছিল। তার জেরে রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছিল ইন্ডিগোর একটি বিমানে। জরুরি ভিত্তিতে বিমানটি কলকাতায় অবতরণ করে। যদিও পরীক্ষা-নিরীক্ষার পর উড়ান সংস্থার তরফে দাবি করা হয়েছে, বিমানে আগুন লাগেনি। ভুয়ো ‘ফায়ার অ্যালার্ম’ বেজেছিল। রবিবার সকালে কলকাতায় অবতরণের আগে দিল্লি থেকে আগত ইন্ডিগোর ৬ই-২৫১৩ (ভিটি-আইজেএ) বিমানের মালপত্র রাখায় জায়গা থেকে ‘ফায়ার অ্যালার্ম’ বেজে ওঠে। অগ্রাধিকারের ভিত্তিতে অবতরণের জন্য এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে (এটিসি) আর্জি জানান পাইলট। বিমানের ভিতরে ‘মে ডে’ (জীবন ঝুঁকির মধ্যে আছে, এমনই জরুরি…

Read More

অবতরণের আগেই বিপত্তি! বিমানের সামনের কাঁচে ধাক্কা মারল পাখি, সুরক্ষিত যাত্রীরা
অবতরণের আগেই বিপত্তি! বিমানের সামনের কাঁচে ধাক্কা মারল পাখি, সুরক্ষিত যাত্রীরা

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বিমান। কলকাতা বিমানবন্দরে অবতরণের সময় বিমানের সামনের কাচে ধাক্কা মারল একটি পাখি। এই ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। তবে যাত্রী এবং বিমান কর্মীদের কোনও ক্ষতি হয়নি। বিমানের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হলেও বিমান চালকের তৎপরতায় নিরাপদে বিমানটি অবতরণ করা সম্ভব হয়েছে বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে। কী ঘটেছিল? বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ৯ টা ৩৫ মিনিট নাগাদ। মুম্বই থেকে ৭৫ জন যাত্রী নিয়ে কলকাতায় আসছিল স্পাইস জেট…

Read More

নিজের পিস্তল থেকেই গুলি! কলকাতা বিমানবন্দরের শৌচালয়ে আত্মঘাতী CISF কর্মী!
নিজের পিস্তল থেকেই গুলি! কলকাতা বিমানবন্দরের শৌচালয়ে আত্মঘাতী CISF কর্মী!

#কলকাতা: কলকাতা বিমানবন্দরে কর্মরত সিআইএসএফ (CISF) কর্মী আত্মঘাতী। জানা গিয়েছে, নিজের সার্ভিস রিভলবার দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী হন পঙ্কজ কুমার দে নামে সিআইএসএফ কর্মী। এমনটাই বিমানবন্দর সূত্রে খবর। বিমানবন্দরের বেসমেন্টে টয়লেটে আত্মঘাতী হন ওই সিআইএসএফ কর্মী। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। গতকালই ওই সিআইএসএফ কর্মী ছুটি থেকে এসে কাজে যোগ দিয়েছিলেন। সারাদিন সব কিছু ঠিক মতোই চলছিল। হঠাৎ আজ সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে নিখোঁজ হয়ে যান তিনি। অনেকেই অনেক্ষণ ধরে তাঁকে দেখতে পাননি। তিনি কাজের সময় কোথায় গিয়েছেন,…

Read More