Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
ফের মিলবে রাশি রাশি টাকা, গয়না? অর্পিতার বেলঘড়িয়ার অপর ফ্ল্যাটে তল্লাশি ইডির
ফের মিলবে রাশি রাশি টাকা, গয়না? অর্পিতার বেলঘড়িয়ার অপর ফ্ল্যাটে তল্লাশি ইডির

#বেলঘড়িয়া: একদিকে যেমন অর্পিতা মুখোপাধ্যায়ের চিনার পার্কের কাছে ন পাড়া সংলগ্ন বহুতল রয়্যাল রেসিডেন্সির বি ৪০৪ ফ্ল্যাটে শুরু হয়েছে তল্লাশি, অন্যদিকে বেলঘড়িয়া রথতলার ক্লাবটাউন আবাসনের আরও একটি ফ্ল্যাটে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। কিছুক্ষণ আগেই সেখানেও শুরু হয়েছে চিরুনি তল্লাশি। সূত্রের খবর, এ দিন সন্ধ্যায় ইডির ৭-৮ জন আধিকারিক রথতলার ফ্ল্যাটে পৌঁছে যান। তারপর বি ব্লকের ৯ তলার ফ্ল্যাটে তল্লাশি শুরু হয়। বুধবার বেলঘরিয়ার রথতলার একটি ফ্ল্যাট থেকে ইডি আধিকারিকরা ২৭ কোটি ৯০ লক্ষ টাকা-সহ সাড়ে তিন কেজি সোনা উদ্ধার করেন। বুধবার দুপুরে…

Read More

মোটা টাকায় শুধু চাকরি নয়, ডিগ্রি পাইয়ে দেওয়ার অভিযোগ পার্থ ঘনিষ্ঠের বিরুদ্ধে
মোটা টাকায় শুধু চাকরি নয়, ডিগ্রি পাইয়ে দেওয়ার অভিযোগ পার্থ ঘনিষ্ঠের বিরুদ্ধে

#মহিষাদল: টাকায় বিনিময়ে শুধু চাকরি নয়, ডিগ্রি পাইয়ে দেওয়ার জন্য মোটা টাকা নেওয়ার অভিযোগ পার্থ ঘনিষ্ঠ লুড়কা ওরফে গুনধর দেবপ্রসাদ সেনীর বিরুদ্ধে। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যদের নাম করে চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে সে, কিন্তু কাউকেই চাকরি দিতে পারেনি। উল্টে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর তার থেকে টাকা চাইলে লুড়কার সাফাই, “পার্থবাবু জেল থেকে ছাড়া পেলেই পাওনা টাকা মিটিয়ে দেব!” চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ অবশ্য নিউজ এইট্টিন বাংলার ক্যামেরার সামনে শুক্রবারই স্বীকার করে নেয়…

Read More

‘যারা ষড়যন্ত্র করেছে জানতে পারবে’, রহস্য আরও বাড়িয়ে দিলেন পার্থ
‘যারা ষড়যন্ত্র করেছে জানতে পারবে’, রহস্য আরও বাড়িয়ে দিলেন পার্থ

 #সাহ্নিক ঘোষ, কলকাতা: মেডিক্যাল টেস্ট করাতে নিয়ে যাওয়ার সময় হাসপাতালে ঢুকতে ঢুকতে বলেছিলেন, তিনি ষড়যন্ত্রের শিকার৷ হাসপাতাল থেকে বেরনোর সময় সেই পার্থ চট্টোপাধ্যায়ই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দাবি করলেন, ‘যারা ষড়যন্ত্র করেছে জানতে পারবে৷’ গতকালই পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরানোর কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলের মহাসচিব সহ বাকি সব পদ থেকেও তাঁকে সরিয়ে দিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাসপেন্ড করার কথা জানিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এ দিন সিজিও কমপ্লেক্স থেকে বের করে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়…

Read More

অর্পিতার চিনার পার্কের ফ্ল্যাটে ইডি-র হানা! আরও টাকার পাহাড়? প্রহর গুনছে বাংলা
অর্পিতার চিনার পার্কের ফ্ল্যাটে ইডি-র হানা! আরও টাকার পাহাড়? প্রহর গুনছে বাংলা

#কলকাতা: এ বারে অপারেশন ‘রয়্যাল রেসিডেন্ট’। রয়্যাল রেসিডেন্সির B ব্লকে অর্পিতার চিনার পার্কের ফ্ল্যাটে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ইডি-র আধিকারিকরা। গত শুক্রবার অর্পিতার টালিগঞ্জের ডায়মন্ড সিটির বিলাসবহুল ফ্ল্যাট ও গতকাল অর্থাৎ বুধবার বেলঘরিয়ার রথতলার ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার করেছে ইডি। এ বারে চিনার পার্কের ফ্ল্যাট থেকে আরও  কত টাকা উদ্ধার হবে? প্রহর গুনছে বাংলার মানুষ। বৃহস্পতিবার বেলা গড়াতেই অর্পিতা মুখোপাধ্যায়ের চিনার পার্কের কাছে, ন পাড়ার পুবপাড়ায় এই ফ্ল্যাটের হদিশ পান ইডি আধিকারিকরা। ইডি সূত্রে জানা গিয়েছে,…

Read More

এ বার ‘ইচ্ছে’তে হানা ইডির, পার্থর বিষয়ে বড় কিছু মিলবে ওই আবাসনে? চলছে তল্লাশি
এ বার ‘ইচ্ছে’তে হানা ইডির, পার্থর বিষয়ে বড় কিছু মিলবে ওই আবাসনে? চলছে তল্লাশি

#কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক তল্লাশি অভিযান চলছে৷ পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে মঙ্গলবার ম্যারাথন জেরার পর ইডি আধিকারিকদের নতুন করে তল্লাশি, একাধিক জল্পনার উদ্রেক করেছে। বুধবার কসবার ‘ইচ্ছে’ আবাসনে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র আধিকারিকরা। এ দিন ‘ইচ্ছে’ এনটারটেইনমেন্টের আবাসনে হানা দেয় ইডি। দক্ষিণ কলকাতার কসবার রাজডাঙার এই আবাসনটিতে অনুষ্ঠানের জন্য একাংশ ভাড়া দেওয়া হয় বলে জানা গিয়েছে। পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের যৌথ সম্পত্তি বলে দাবি ইডির। অন্যদিকে, এ দিনই  বালিগঞ্জ প্লেসেও হানা দেন ইডি আধিকারিকরা।বালিগঞ্জের বিলাসবহুল…

Read More

এবার বেলঘরিয়ায় অর্পিতার ফ্ল্যাটে হাজির ইডির অফিসাররা
এবার বেলঘরিয়ায় অর্পিতার ফ্ল্যাটে হাজির ইডির অফিসাররা

 পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : বেলঘরিয়ায় অর্পিতার ফ্ল্যাটে হাজির ইডির অফিসাররা । জানা গিয়েছে, সেই ফ্ল্যাটের দরজা বন্ধ । দরজা খোলার জন্য চাবি আনানোর চেষ্টা করছেন ইডির অফিসাররা । বিপুল সম্পত্তির হদিশ SSC দুর্নীতি তদন্তে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। টালিগঞ্জে ডায়মন্ড সিটি সাউথের বিলাসবহুল ফ্ল্যাট থেকে এখনও পর্যন্ত ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে লক্ষ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না ও প্রায় বহু মূল্যের বিদেশি মুদ্রা। কলকাতা ও শহরতলি এলাকায় অর্পিতার…

Read More

এক ডজন দলিল, লেখা অর্পিতার নাম! পার্থর বাড়িতে কী মিলল, সিজার লিস্টে জানালো ইডি
এক ডজন দলিল, লেখা অর্পিতার নাম! পার্থর বাড়িতে কী মিলল, সিজার লিস্টে জানালো ইডি

#কলকাতা: একটি দু’টি নয়, রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়ি থেকে একসঙ্গে বারোটি দলিল বাজেয়াপ্ত করা হয়েছে৷ আদালতে ইডি যে সিজার লিস্ট জমা দিয়েছে, তাতে অন্তত এমনই দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ ইডি-র দেওয়া তথ্য অনুযায়ী, এই বারোটি দলিলের মধ্যে পাঁচটি রয়েছে ইচ্ছে এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের নামে৷ অর্পিতা মুখোপাধ্যায়ের নামেও দু’টি কনভিয়েন্স ডিড মিলেছে বলে দাবি ইডি-র৷ তাছাড়াও সেন্ট্রি ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের নামেও পাওয়া গিয়েছে একটি দলিল৷ যে সংস্থার অধিকর্তা হিসেবে নাম রয়েছে অর্পিতা মুখোপাধ্যায়েরই৷ যে দলিলগুলি মিলেছে, তার…

Read More