Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
আপার প্রাইমারি ও সংগঠক শিক্ষক পদের জন্যও তোলা হয়েছে টাকা, বিস্ফোরক তাপস
আপার প্রাইমারি ও সংগঠক শিক্ষক পদের জন্যও তোলা হয়েছে টাকা, বিস্ফোরক তাপস

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: ‘শুধু টেট (TET) চাকরিপ্রার্থীরাই নন, টাকা তোলা হয়েছে আপারপ্রাইমারি (Upper Primary) ও সংগঠক শিক্ষক পদের জন্যও।’ বিস্ফোরক দাবি মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) ঘনিষ্ঠ তাপস মণ্ডলের (Tapas Mondal)। বিস্ফোরক দাবি তাপসের: নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক দাবি করে, নতুন বিতর্ক উস্কে দিয়েছেন তাপস মণ্ডল। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও জেলবন্দি তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তাপসের দাবি, নিয়োগ দুর্নীতিতে ১০০ কোটি টাকার খেলা হয়েছে। এদিন এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বলেন, “৩২৫ জন টেট…

Read More

‘বাংলায় বিচারব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা চলছে’ বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়
‘বাংলায় বিচারব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা চলছে’ বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়

কলকাতা : ‘বাংলায় বিচারব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা চলছে, বিচারকদের সন্ত্রস্ত করে নিজেদের পথে আনার চেষ্টা চলছে’, বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajasekhar Mantha) বাড়ির সামনে পোস্টার, এজলাসে বিক্ষোভ নিয়ে বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay)। ‘আমি হাইকোর্টে ২৩ বছর আইনজীবী হিসেবে ছিলাম, ৫ বছর ধরে বিচারপতি, এরকম হাইকোর্টে আগে দেখিনি, এত সাহস কোন দুর্বৃত্তদের, তা খুঁজে বের করতে হবে। বিচারব্যবস্থাকে এভাবে সন্ত্রস্ত করা যাবে না’, পোস্টারকাণ্ডে বিস্ফোরক মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। পাশাপাশি তাঁর বক্তব্য, ‘শুনেছি শাসকদল বলেছে, তারা এরকম…

Read More

জলপাইগুড়িতে মায়ের মৃতদেহ কাঁধে ছেলে, তদন্ত কমিটি গঠন স্বাস্থ্য দফতরের
জলপাইগুড়িতে মায়ের মৃতদেহ কাঁধে ছেলে, তদন্ত কমিটি গঠন স্বাস্থ্য দফতরের

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: জলপাইগুড়িতে (Jalpaiguri) মায়ের মৃতদেহ কাঁধে নিয়ে ছেলের হাঁটার ঘটনায়, নিন্দার ঝড় উঠেছে সর্বস্তরে। এই প্রেক্ষাপটে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করল স্বাস্থ্য দফতর (West Bengal Health Department)। যদিও, বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, প্রশাসন আগে কী করছিল? এরকম মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পর ব্যবস্থা কেন? তদন্ত কমিটি গঠন: মায়ের মৃতদেহ কাঁধে নিয়ে হেঁটে যাচ্ছে ছেলে। কেন? না, মা-হারানোর শোকে কাতর ছেলের কাছেও তিন হাজার টাকা দাবি করেছিল অ্যাম্বুলেন্স। হতদরিদ্র পরিবারের সন্তানের কাছে সেই টাকা না থাকায়, তাঁর…

Read More

উল্টে পড়ে যাওয়ার দশা, মদ খেয়ে স্কুলে প্রধান শিক্ষক! হুলস্থূল আরামবাগে
উল্টে পড়ে যাওয়ার দশা, মদ খেয়ে স্কুলে প্রধান শিক্ষক! হুলস্থূল আরামবাগে

আরামবাগ : ক্লাস করা তো দূরের কথা, ঠিক করে দাঁড়াতেই পারছেন না ! সামান্য হাঁটতে গিয়ে উল্টে পড়ার দশা। না আর পাঁচটা সাধারণ মদ্যপ নন, খোদ স্কুলের প্রধান শিক্ষকের হাল এরকম ! আর আরামবাগের ডিহালপাড়া প্রাথমিক বিদ্যালয়ের যে ঘটনায় হুলস্থূল। মদ্যপান করে স্কুলে ! প্রধান শিক্ষকের মদ্যপান করে স্কুলে আসার ঘটনার ভিডিও সামনে আসার পর নিন্দার ঝড় বিভিন্ন মহলে। তবে অভিযোগের শেষ এখানেই নয়! অভিভাবকদের একাংশের অভিযোগ চার বছরে প্রতিনিয়তই মদ খেয়ে আসেন প্রধান শিক্ষক অরুণ কুমার সিংহ। শিক্ষিকারা…

Read More

ম্যাল, টয় ট্রেন, চায়ের নস্টালজিয়া, কাঞ্চনজঙ্ঘার হাতছানি, আর কী দেখবেন দার্জিলিংয়ে ?
ম্যাল, টয় ট্রেন, চায়ের নস্টালজিয়া, কাঞ্চনজঙ্ঘার হাতছানি, আর কী দেখবেন দার্জিলিংয়ে ?

আঁকাবাঁকা পাহাড়ি পথে টয় ট্রেনের (toy train) কু ঝিক ঝিক…মাথায় তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘার (kanchenjunga)মুকুট। গা বেয়ে ধাপে ধাপে চা-পাতার আবরণ। অলঙ্কারের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা কমলালেবু। দার্জিলিং মানেই সম্মোহন। দার্জিলিং (Darjeeling) মানে রূপেও ভুলে যাওয়া, ভালবাসাতেও। এ রাজ্যের উত্তর অংশে অবস্থিত দার্জিলিং জেলা। মনোরম শৈলশহরের গর্ব করার মতো সম্পদের শেষ নেই। পাহাড়ি আমেজ, বিশ্ববিখ্যাত চা (tea garden), তিস্তা (tista)লাস্য, বাংলার বহু মণীষীর বাড়ি দার্জিলিং। পরতে পরতে ব্রিটিশ স্থাপত্য বহন করে চলা এই শহরের একাধিক ভবনকে দেখলে মনে পড়তেই পারে…

Read More

কীভাবে সিবিআই হেফাজতে বগটুইকাণ্ডের মূল অভিযুক্তের মৃত্যু? রামপুরহাটে সিআইডি
কীভাবে সিবিআই হেফাজতে বগটুইকাণ্ডের মূল অভিযুক্তের মৃত্যু? রামপুরহাটে সিআইডি

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: লালন শেখের (Lalan Sheikh Update) রহস্যমৃত্যুর তদন্তে সিবিআই ক্যাম্পে সিআইডি (CID) । কীভাবে সিবিআই হেফাজতে বগটুইকাণ্ডের (Bagtui Update) মূল অভিযুক্তের মৃত্যু? রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে সিআইডির গোয়েন্দারা। সিবিআই হেফাজতে লালন শেখের রহস্যমৃত্যু, রামপুরহাটে ডিআইজি সিআইডি। বগটুইয়ে লালন শেখের বাড়িতে গেলেন ডিআইজি-সিআইডি। লালন শেখের মৃত্যুর তদন্তে সিবিআই ক্যাম্পে সিআইডি: সিবিআই হেফাজতে থাকাকালীন কীভাবে মৃত্যু বগটুইকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের? লালন শেখের মৃত্যুর পরই উঠছে এই প্রশ্ন। যা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। আর এবার এই ঘটনার তদন্তে সিবিআইয়ের…

Read More

মাকে সঙ্গে নিয়েই শৌচাগারে বাবার দেহ টুকরো করে ছেলে, বারুইপুরে হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য
মাকে সঙ্গে নিয়েই শৌচাগারে বাবার দেহ টুকরো করে ছেলে, বারুইপুরে হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

পার্থপ্রতিম ঘোষ, দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুরে (Baruipur) হাড়হিম করা হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। দিল্লির (Delhi) শ্রদ্ধা-হত্যার ঘটনা দেখেই খুন করে প্রাক্তন নৌসেনা কর্মী উজ্জ্বল চক্রবর্তীর দেহ লোপাটের ছক কষা হয়। জানা যায়, মাকে সঙ্গে নিয়েই শৌচাগারে বাবার দেহ টুকরো করে ছেলে। করাত দিয়ে ৬ টুকরো করা হয় দেহ। তিনবারে সরানো হয় প্রাক্তন নৌসেনা কর্মীর দেহাংশ। প্রথমবার মাকে নিয়ে সাইকেলে চাপিয়ে দেহাংশ পুকুরে ফেলে আসে ছেলে। পরে আরও দু’ বার একাই সাইকেলে দেহাংশ নিয়ে ফেলে আসে ছেলে জয়, খবর সূত্রের। মাথা…

Read More

ঝলমলে পাঞ্জাবি-পাজামা, হাত ভর্তি আংটি! বিধানসভায় ‘কালারফুল’ মদন
ঝলমলে পাঞ্জাবি-পাজামা, হাত ভর্তি আংটি! বিধানসভায় ‘কালারফুল’ মদন

দীপক ঘোষ, কলকাতা: শুক্রবার বিধানসভা (Assembly) অধিবেশন শুরু হয়েছে। আর প্রথমদিনই বিধানসভার পোর্টিকো, মদন ময়। ঝলমলে পোশাক, প্রতিটি আঙুলে ঝিকমিক করছে নতুন আংটি। হঠাত্‍ই করিডরে দেখা লাভলি মৈত্রের (Lovely Maitri) সঙ্গে।                                                                                         রানি রঙা পাঞ্জাবি লাল কোচা…

Read More

বারুইপুরের প্রাক্তন নৌসেনাকর্মী খুনে শ্রদ্ধাকাণ্ডের ছায়া, গ্রেফতার মা-ছেলে
বারুইপুরের প্রাক্তন নৌসেনাকর্মী  খুনে শ্রদ্ধাকাণ্ডের ছায়া, গ্রেফতার মা-ছেলে

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: দিল্লির শ্রদ্ধা হত্যাকাণ্ডের (shraddha walker) ছায়া (reflection) বারুইপুরের (baruipur) প্রাক্তন নৌসেনাকর্মী (ex naval officer) খুনে! দেহ (body)  টুকরো টুকরো (mutilated) করে ২দিন ধরে ফেলা হয় পুকুর ও জঙ্গলে, জেনেছে পুলিশ। স্ত্রী-ছেলের হাতেই বারুইপুরে প্রাক্তন নৌসেনা কর্মী খুন, দাবি তদন্তকারীদের! টানা জিজ্ঞাসাবাদের পর মা-ছেলেকে (mother son) গ্রেফতার (arrest) করল পুলিশ। তদন্তে জানা গেল…  তদন্তকারীদের দাবি, স্ত্রী-ছেলের সঙ্গে বচসা চলাকালীন হঠাতই ধাক্কা দেওয়া হয় ওই প্রাক্তন নৌসেনা কর্মীকে। তিনি তাতে মাটিতে পড়ে গেলে গলা টিপে খুন করা হয়।…

Read More

কাল দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার
কাল দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার

কলকাতা: কাল দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার (Bank Strike Withdraw)। দিল্লিতে চিফ লেবার কমিশনারের (Chief Labor Commissioner) সঙ্গে বৈঠকের পর প্রত্যাহারের সিদ্ধান্ত। ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করল ব্যাঙ্ক কর্মচারী সংগঠন। ব্যাঙ্ক ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার এআইবিইএ-র।  ব্যাঙ্ক ধর্মঘট প্রত্যাহার: চুক্তি লঙ্ঘন, ইউনিয়নের অধিকারে হস্তক্ষেপ সহ একাধিক অভিযোগে শনিবার (১৯ নভেম্বর) ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছিল অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (All India Bank Employees Association (AIBEA))। দেশজুড়ে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলিতে এই ধর্মঘটের জেরে গ্রাহক পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা ছিল। ধর্মঘট প্রত্যাহার…

Read More