Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
বাইক দুর্ঘটনায় অকালপ্রয়াণ তরুণ ক্রিকেটারের, ম্যাচ খেলে বাড়ি ফিরছিলেন
বাইক দুর্ঘটনায় অকালপ্রয়াণ তরুণ ক্রিকেটারের, ম্যাচ খেলে বাড়ি ফিরছিলেন

হুগলি: স্বপ্ন ছিল বড় ক্রিকেটার হবে, সবুজ ঘাসের বুক চিরে সাঁই সাঁই করে বাউন্ডারির দিকে ছুটে চলবে কভার ড্রাইভ। কিন্তু সব স্বপ্নই স্বপ্ন হয়ে থেকে গেল তরুণ ক্রিকেটার তন্ময় গুহের (২২)। ক্রিকেট খেলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এই তরুণের। ক্রিকেট ম্যাচ খেলে বাইকে করে বাড়ি ফিরছিলেন তরুণ ক্রিকেটার তন্ময় গুহ। কিন্তু লরির ধাক্কায় অকালেই নিভে গেল এই তরতাজা প্রাণ। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। ঘটনাটি ঘটেছে আরামবাগের হরিণখোলা এলাকায়। আহত যুবকের নাম বিক্রমাদিত্য দাস। মৃত তন্ময়ের…

Read More

বোনের হাত দিয়ে লিখে উচ্চ মাধ্যমিকে বাজিমাত স্পেশাল চাইল্ড শাশ্বতর
বোনের হাত দিয়ে লিখে উচ্চ মাধ্যমিকে বাজিমাত স্পেশাল চাইল্ড শাশ্বতর

শুভজি‍ৎ ঘোষ, আরামবাগ,হুগলি : স্পেশাল চাইল্ড হয়েও রাইটার নিয়ে পরীক্ষা দিয়ে বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রাখল হুগলির আরামবাগ ২নং ওয়ার্ডের শ্রীপল্লীর শাশ্বত হাজরা। সে এবার আরামবাগ হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে ৩৫৮ নম্বর পেয়েছে। কিন্তু শাশ্বত ভালভাবে লিখতে পারত না। কথা বলার মধ্যেও আলাদা একটা জড়তা রয়েছে। তাই কীভাবে সে উচ্চ মাধ্যমিক পাশ করবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন তার বাবা-মা প্রীতিদীপ্ত হাজরা ও অনিন্দিতা হাজরা। তখনই তাঁদের পাশে দাঁড়ান তাঁদের গৃহশিক্ষক বিদ্যুৎ বসু। বিদ্যুৎবাবু উচ্চ মাধ্যমিক কাউন্সিলে যোগাযোগ করে…

Read More

উল্টে পড়ে যাওয়ার দশা, মদ খেয়ে স্কুলে প্রধান শিক্ষক! হুলস্থূল আরামবাগে
উল্টে পড়ে যাওয়ার দশা, মদ খেয়ে স্কুলে প্রধান শিক্ষক! হুলস্থূল আরামবাগে

আরামবাগ : ক্লাস করা তো দূরের কথা, ঠিক করে দাঁড়াতেই পারছেন না ! সামান্য হাঁটতে গিয়ে উল্টে পড়ার দশা। না আর পাঁচটা সাধারণ মদ্যপ নন, খোদ স্কুলের প্রধান শিক্ষকের হাল এরকম ! আর আরামবাগের ডিহালপাড়া প্রাথমিক বিদ্যালয়ের যে ঘটনায় হুলস্থূল। মদ্যপান করে স্কুলে ! প্রধান শিক্ষকের মদ্যপান করে স্কুলে আসার ঘটনার ভিডিও সামনে আসার পর নিন্দার ঝড় বিভিন্ন মহলে। তবে অভিযোগের শেষ এখানেই নয়! অভিভাবকদের একাংশের অভিযোগ চার বছরে প্রতিনিয়তই মদ খেয়ে আসেন প্রধান শিক্ষক অরুণ কুমার সিংহ। শিক্ষিকারা…

Read More