Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
এই বন্দর দিয়ে ভারতে পণ্য রফতানির অধিকার চাইলেন বাংলাদেশের ব্যবসায়ীরা
এই বন্দর দিয়ে ভারতে পণ্য রফতানির অধিকার চাইলেন বাংলাদেশের ব্যবসায়ীরা

মালদহ: দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর সদ্য খুলে দেওয়া হয়েছে মহদিপুর স্থলবন্দর। আপাতত এখান দিয়ে ভারতীয় পণ্য বাংলাদেশ রফতানি হচ্ছে। সেই সঙ্গে চিকিৎসা সহ অন্যান্য প্রয়োজনে বাংলাদেশের চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জের মত এলাকার মানুষ সহজে ভারতে প্রবেশ করতে পারছেন। এতে খুশি হলেও বাংলাদেশের ব্যবসায়ীদের আরও একটি দাবি আছে। তাঁরা চান, দ্রুত এই বন্দর দিয়ে বাংলাদেশের পণ্য ভারতের রফতানি করার অনুমতি দেওয়া হোক। ভারত-বাংলাদেশর অনান্য স্থলবন্দর দিয়ে নিয়মিত দুই দেশের ব্যবসায়ীরা আমদানি-রফতানি করতে পারে। কিন্তু সদ্য খুলে দেওয়া মালদহের মহদিপুর স্থলবন্দর…

Read More

National Vaccination Day 2023: টিকাকরণের সঙ্গে এই দিনের কী যোগাযোগ জানেন?
National Vaccination Day 2023: টিকাকরণের সঙ্গে এই দিনের কী যোগাযোগ জানেন?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যে কোনো রোগের বিরুদ্ধে টিকাকরণ এক শক্তিশালী অস্ত্র। মানুষকে সচেতনতার বার্তা দিতে প্রতি বছর ১৬ মার্চ জাতীয় টিকাদান দিবস বা রোগ প্রতিরোধ দিবস পালন করা হয়। বিশ্বে বিভিন্ন রকম রোগের সঙ্গে মোকাবিলার জন্য একাধিক টিকা রয়েছে। ভারত এখন পোলিওমুক্ত। তা সম্ভব হয়েছে টিকাকরণেই জন্যই  বলে জানাচ্ছেন বিশেষজ্ঞেরা। জন্মানোর পরেই সদ্যোজাতকে টিকা দেওয়া হয়। শুধু শিশু কেন, বয়স্কদের জন্যও রয়েছে একাধিক টিকা। প্রতিটি মানুষের যাতে সঠিকভাবে টিকাকরণ হয়, সেই বিষয়ে প্রথম সারির স্বাস্থ্যকর্মীরা সর্বদাই সজাগ দৃষ্টি…

Read More

Shanghai Cooperation Organisation: মুখোমুখি চিন-রাশিয়া-ভারত; সব তিক্ততা ভুলেই দিল্লি আমন্ত্রণ জানাল পাকিস্তানকেও…
Shanghai Cooperation Organisation: মুখোমুখি চিন-রাশিয়া-ভারত; সব তিক্ততা ভুলেই দিল্লি আমন্ত্রণ জানাল পাকিস্তানকেও…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আদায়-কাঁচকলায় সম্পর্ক। কিন্তু সব সময় সেটা তো মনে রাখাও যায় না। মনে রাখেনিও ভারত। আসন্ন এসসিও বৈঠকে আলোচনার জন্য পাকিস্তানকে আমন্ত্রণ জানাল ভারত। এবং সুখের কথা, পাকিস্তানও ভারতের এই আমন্ত্রণ গ্রহণ করেছে। আগামী এপ্রিলে দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে এই বৈঠক। ভারত অবশ্য এরকম ক্ষেত্রে একাধিকবার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে পাকিস্তানের দিকে। কিন্তু পাকিস্তান বারবারই ভারতের সঙ্গে দুর্ব্যবহার করেছে। সম্প্রতি রাষ্ট্রসংঘের মঞ্চেও কাশ্মীর ইস্যু নিয়ে দু’দেশের মধ্যে ঝগড়া বাধে। তবে এত কিছুর পরও কূটনৈতিক সৌজন্য…

Read More

দু’শোর বেশি লোন অ্যাপ নিষিদ্ধ ভারতে! বড়সড় পদক্ষেপ সরকারের
দু’শোর বেশি লোন অ্যাপ নিষিদ্ধ ভারতে! বড়সড় পদক্ষেপ সরকারের

কলকাতা: একের পর একে অভিযোগ উঠছিলেন চিনা বেটিং ও ঋণ সংক্রান্ত অ্যাপগুলির বিরুদ্ধে। এবার নড়ে বসল ভারত সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে ইলেকট্রনিকস ও তথ্য প্রযুক্তি মন্ত্রক ১৩৮টি বেটিং অ্যাপ এবং ৯৪টি ঋণ সংক্রান্ত অ্যাপ নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করেছে। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে তৃতীয় পক্ষের লিঙ্ক-এর মাধ্যমে কাজ করে এমন ধরনের অ্যাপ নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। সূত্রের খবর, এই সমস্ত অ্যাপ তথ্য ও প্রযুক্ত আইনের ৬৯ ধারা লঙ্ঘন করছে। তার ফলে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে, যা…

Read More

Tanya Hemanth Hijab Controversy: নজিরবিহীন ঘটনা! ইরানে সোনাজয়ী তানিয়াকে পদক দেওয়ার আগে হিজাব পরার ফতোয়া
Tanya Hemanth Hijab Controversy: নজিরবিহীন ঘটনা! ইরানে সোনাজয়ী তানিয়াকে পদক দেওয়ার আগে হিজাব পরার ফতোয়া

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: এবার ইরানের (Iran) হিজাব বিতর্কে (Hijab Controversy) জুড়ে গেল ভারতের (India) নাম। ব্যাডমিন্টন খেলোয়াড় তানিয়া হেমন্তের (Tanya Hemanth) জন্য। ইরানে গিয়ে তাঁকে চরম অপমানের শিকার হতে হল। সোনাজয়ী মেয়েকে পদক নেওয়ার জন্য হিজাব পরতে হয়। তানিয়া ও তাঁর পরিবারের দাবি, তাঁকে হিজাব পরার হুমকি দেওয়া হয়েছিল। ইরানের ফজির ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টন (Iran Fajr International Challenge) নামে একটি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তানিয়া। সেখানেই তাঁর সঙ্গে এমন ঘটনা ঘটেছিল। ফজির ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টন নামক প্রতিযোগিতার ফাইনালে…

Read More

ভারতের স্বাস্থ্য ব্যবস্থাকে আমূল বদলে দিতে পারে জিনোমিক্স, কীভাবে দেখে নিন
ভারতের স্বাস্থ্য ব্যবস্থাকে আমূল বদলে দিতে পারে জিনোমিক্স, কীভাবে দেখে নিন

কলকাতা: দেশের স্বাস্থ্য পরিষেবায় বিপ্লব ঘটাতে পারে জিনোমিক্স। এর মাধ্যমে চিকিৎসকরা রোগীর অনন্য জেনেটিক মেকআপ তৈরি করে চিকিৎসা করতে পারেন। এর পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে। যেমন জেনেটিক্স মিউটেশন সনাক্ত করতে জিনোমিক্স ব্যবহার করা যেতে পারে। এটা ক্যানসারের দিকে নিয়ে যায়। জিনোমিক্সের সাহায্যে চিকিৎসকরা আরও নিখুঁত থেরাপি দিতে পারেন, যা রোগের চিকিৎসায় আরও বেশি কার্যকর। এই বিষয় বিস্তারিত জানালেন ডাইভার্স জিনোমিক্স প্রাইভেট লিমিটেডের কো-ফাউন্ডার এবং সিইও  সৌরভ জয়সওয়াল ৷ শুধু তাই নয়, রোগের অন্তর্নিহিত জেনেটিক কারণ চিহ্নিত করে রোগ নির্ণয়ের…

Read More

Eye Drops Death Controversy: ভয়াবহ অবস্থা! ভারতের তৈরি চোখের ওষুধে সংক্রমিত আমেরিকা! মৃত ১, আক্রান্ত ৫৫
Eye Drops Death Controversy: ভয়াবহ অবস্থা! ভারতের তৈরি চোখের ওষুধে সংক্রমিত আমেরিকা! মৃত ১, আক্রান্ত ৫৫

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্ব মঞ্চে ফের একবার ভারতের ভাবমূর্তি নষ্ট করল দেশের গ্লোবাল ফার্মা ফ্রাইভেট লিমিটেড (Global Pharma PVT LTD) নামক একটি বেসরকারি সংস্থা। কাশির ওষুধের (Cough Syrup) পর এবার কাঠগড়ায় ভারতের (India) তৈরি চোখের ওষুধ। ভারতীয় কোম্পানির তৈরি একটি আইড্রপ (Eye Drops) থেকে চোখের মারাত্মক সংক্রমণ ছড়ানোর অভিযোগ ছাড়াও দৃষ্টি হারানোর (Vision Loss) অভিযোগ উঠেছে। অবস্থা নাকি ভয়াবহ! এই আইড্রপ ব্যবহার করে আমেরিকায় (America) একজনের মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে। শুধু তাই নয়, এই চোখের…

Read More

নর্মদা উপত্যকায় ডাইনোসরের গেরস্থালি! ভারতে মিলল সব থেকে বড় হ্যাচারির খোঁজ
নর্মদা উপত্যকায় ডাইনোসরের গেরস্থালি! ভারতে মিলল সব থেকে বড় হ্যাচারির খোঁজ

নয়াদিল্লি:  ভারতের বুকেও কি এক সময় দাপিয়ে বেড়াত তারা? না কি অনুকূল পরিবেশে সন্তানের জন্ম দিতেই আসত! প্রশ্ন আবার ঘুরছে নতুন করে। লক্ষ লক্ষ বছর আগের সে সব স্মৃতি আবার উস্কে উঠেছে নর্মদা তীরে। মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকায় আবিষ্কার হয়েছে ডাইনোসরের বাসার। জানা গিয়েছে, প্রায় ৯২টি ডায়নোসরের বাসা পাওয়া গিয়েছে এই অববাহিকা এলাকায়। ডাইনোসরের সংসারে পাওয়া গিয়েছে ২৫৬টি জীবাশ্ম ডিমও। মনে করা হচ্ছে এরা সকলেই তৃণভোজী শ্রেণির টাইটানোসরাস, যা সবচেয়ে বড় পরিচিত ডাইনোসরগুলির মধ্যে একটি। মধ্যপ্রদেশের ধর জেলায় নর্মদা উপত্যকায়…

Read More

সেনা অফিসার থেকে শাসনের শিখরে! টালমাটাল দেশের লাগাম নিয়েছিলেন ইনি
সেনা অফিসার থেকে শাসনের শিখরে! টালমাটাল দেশের লাগাম নিয়েছিলেন ইনি

কলকাতা: ভারতের ৭৪তম প্রজাতান্ত্রিক দিবসের প্রধান অতিথি ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফতাহ এল-সিসি। দুই দেশের কূটনৈতিক সম্পর্কও এখন শক্তি ভিতের উপর দাঁড়িয়ে। ভারতের সঙ্গে ক্রমশ ভাল হয়েছে ইজিপ্টের কূটনৈতিক সম্পর্ক। বিভিন্ন ক্ষেত্রে আরও শক্তিশালী হয়েছে এই দ্বিপাক্ষিক সম্পর্ক। প্রতিরক্ষা, নিরাপত্তা, শক্তিক্ষেত্রে দুই দেশের বোঝাপড়া আরও গভীর হয়েছে। আবর দুনিয়ায় ভারতের গুরুত্ব বৃদ্ধির পিছনেও দুই দেশের বোঝাপড়া রয়েছে। বিশেষজ্ঞরা বলে থাকেন, পাক-বিরোধী মঞ্চেও কার্যত ভারতকে সুবিধা করে দেয় ইজিপ্ট। নুপুর শর্মা-র ঘটনাতেও মৌন ছিল ইজিপ্ট। প্রজাতান্ত্রিক দিবসে মিত্র রাষ্ট্রের প্রধানদের, প্রধান…

Read More

রিডিং পড়তে হোঁচট, গুণ-ভাগ করতে লাগছে প্রচুর সময়! ভয়াবহ পরিস্থিতি পড়ুয়াদের
রিডিং পড়তে হোঁচট, গুণ-ভাগ করতে লাগছে প্রচুর সময়! ভয়াবহ পরিস্থিতি পড়ুয়াদের

নয়া দিল্লি: সম্প্রতি, অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্ট (ASER) ২০২২ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে ছাত্রছাত্রীদের রিডিং পড়ার ক্ষমতা ২০১২ সালের আগের স্তরে পৌঁছেছে এবং প্রাথমিক অঙ্কের জ্ঞান ২০১৮ সালের স্তরে পৌঁছেছে। শেষ সমীক্ষাটি গ্রামীণ ভারতের ১৯০৬০ টি গ্রামের মোট ৩,৭৪,৫৪৪ টি পরিবার এবং ৩ থেকে ১৬ বছর বয়সি ৬,৯৯,৫৯৭ জন শিশুর মধ্যে করা হয়েছে। সমীক্ষাটিতে দেখা গিয়েছে, দেশের সরকারি এবং বেসরকারি স্কুলগুলিতে ক্লাস ৩-এর শিশুদের পড়ার দক্ষতা যা ২০১৮ সালে ২৭.৩ শতাংশ ছিল তা ২০২২ সালে ২০.৫ শতাংশে এসে…

Read More