‘ইজরায়েল আর বেশিদিন টিকবে না’, ৫ বছর পর জনসমক্ষে এসে হুঙ্কার খামেনেই-এর; বাড়ছে মৃত্যুমিছিল !
বেইরুট : এবার চরম হুঁশিয়ারি। ‘ইজরায়েল আর বেশিদিন টিকবে না।’ তেহরানের একটি মসজিদে হাজার হাজার সমর্থকের সামনে বক্তব্য রাখার সময় ইজরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলার ব্যাখ্যা দিতে গিয়ে এমনই হুঙ্কার ছাড়লেন ইরানের শীর্ষ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। প্যালেস্তাইন ও লেবাননের আন্দোলনকে সমর্থন জানিয়ে ইরানের তরফে ইজরায়েলের উদ্দেশে মিসাইল হামলাকে তিনি ‘জনসেবা’ বলেছেন। বিশাল মসজিদ চত্বরে বহু মানুষের জমায়েত। তারই মাঝে প্রায় ৫ বছর পর ধর্মোপদেশ দিতে শুরু করেন খামেনেই। তাঁর প্রাণনাশের হুমকির মধ্যে পাশে বন্দুক রেখে জনসাধারণের উদ্দেশে বক্তব্য রাখা…





