বেলাগাম নিজের দলের পুরপ্রধানরাই? পুরসভার একজিকিউটিভ অফিসার নিয়োগ করবে নবান্ন
এবার পুরসভাগুলির হাত থেকে একজিকিউটিভ অফিসার নিয়োগের অধিকার কেড়ে নিতে চলেছে রাজ্য সরকার। নিয়োগে দুর্নীতি ও স্বজনপোষণের প্রমাণ পেয়ে এই পদক্ষেপ বলে পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে খবর। সরকারের এই সিদ্ধান্তে প্রশ্ন উঠছে, নিজেদের চেয়ারম্যান ও কাউন্সিলরদের ওপর কি কোনও নিয়ন্ত্রণই কি নেই সরকারের? পুরসভার একজিকিউটিভ অফিসার হিসাবে নিয়োগ করা হয় অবসরপ্রাপ্ত WBCS আধিকারিকদের। পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে খবর, অনেক পুরসভাই সেই বিধি মানছে না। নিজেদের পছন্দমতো লোক বসাচ্ছে তারা। সম্প্রতি অয়ন শীলের গ্রেফতারির পরে পুর ও নগরোন্নয়ন…










