Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Bengali Serial : ‘গুড, গুডার গুডেস্ট’, ভুল ইংরাজি বলায় ট্রোলড বাংলা ধারাবাহিক! পাশে দাঁড়ালেন শ্রুতি
Bengali Serial : ‘গুড, গুডার গুডেস্ট’, ভুল ইংরাজি বলায় ট্রোলড বাংলা ধারাবাহিক! পাশে দাঁড়ালেন শ্রুতি

নিজস্ব প্রতিবেদন : ছোট্ট আরুকে পড়াচ্ছেন তাঁর গৃহশিক্ষিকা। আরুকে শেখাচ্ছেন Good-এর কমপ্যারেটিভ ও সুপারলেটিভ ডিগ্রি। যা আরু অর্থাৎ আরোহী লিখতে পারেনি। শিক্ষিকা তাঁকে জোর গলায় বলেন Good-এর কমপ্যারেটিভ ও সুপারলেটিভ ডিগ্রি হল ‘গুড, গুডার, গুডেস্ট।’ বাংলা ধারাবাহিক ‘তুমি যে আমার মা’ থেকে এমনই একটি ক্লিপিংস ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা ঘিরে জোর কদমে চলছে ট্রোলিং। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ধারাবাহিকের ভিডিয়ো ক্লিপ ঘিরে উঠে এসেছে নানান মন্তব্য। কেউ বলছেন, ‘এই গৃহশিক্ষিকা নিশ্চয় আমরেলা বোনুর ইংরাজি শিক্ষিকা ছিলেন’, কারোর কথায়, ‘নিশ্চয়…

Read More

কাল থেকেই শিক্ষক–শিক্ষিকাদের স্কুলে হাজিরা দিতে হবে
কাল থেকেই শিক্ষক–শিক্ষিকাদের স্কুলে হাজিরা দিতে হবে

‌আগামী সোমবার থেকে খুলে যাচ্ছে স্কুল। তার আগে আগামীকাল অর্থাৎ শনিবার থেকেই স্কুলে হাজিরা দিতে হবে শিক্ষক–শিক্ষিকাদের। সম্প্রতি শিক্ষা দফতরের এক নির্দেশিকায় এই কথাই জানানো হয়েছে। শুধু শিক্ষক নয়, অশিক্ষক কর্মীদেরও ওই দিন থেকেই স্কুলে আসতে বলা হয়েছে। স্কুল শিক্ষা দফতরের তরফে নির্দেশিকায় বলা হয়েছে, গ্রীষ্মের ছুটির পর আগামী ২৭ জুন অর্থাৎ সোমবার থেকে স্কুল খুলবে। কোভিড বিধি মেনেই এই স্কুল খুলবে। সরকারি, সরকারি পোষিত ও সরকারি অর্থসাহায্যপ্রাপ্ত সমস্ত স্কুল খুলবে। যেহেতু সোমবার থেকে ছাত্রছাত্রীরা স্কুলে আসবে, তাই তার…

Read More

প্রাথমিকে শিক্ষক নিয়োগ তদন্ত আপাতত সিবিআইয়ের হাতেই, জানাল হাইকোর্ট
প্রাথমিকে শিক্ষক নিয়োগ তদন্ত আপাতত সিবিআইয়ের হাতেই, জানাল হাইকোর্ট

‌প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তদন্ত আপাতত সিবিআইয়ের হাতেই থাকবে। সিঙ্গল বেঞ্চের রায়কে মান্যতা দিয়ে এই কথাই জানিয়ে দিল হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। আগামী বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি রয়েছে। এদিন প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলাটি ওঠে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের এজলাসে। মামলার শুনানি শুরু হওয়ার পর প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে আইনজীবী লক্ষ্মী গুপ্ত জানান, ২০১৫ সালে প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসেছিল ২৩ লাখ পরীক্ষার্থী। তার মধ্যে ২৬৯ জনের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। পর্ষদ ভুল সংশোধন করতে…

Read More

স্কুলে ছুটি তো বেড়েই চলেছে, সিলেবাস কীভাবে শেষ হবে? চিন্তায় শিক্ষকরা
স্কুলে ছুটি তো বেড়েই চলেছে, সিলেবাস কীভাবে শেষ হবে? চিন্তায় শিক্ষকরা

  ‌করোনার জেরে পুরো জানুয়ারি স্কুল বন্ধ ছিল। তার ওপর গ্রীষ্মের ছুটি দীর্ঘায়িত হয়েছে। এই পরিস্থিতিতে প্রথম সামেটিভের নির্ধারিত সূচি পিছিয়ে গিয়েছে। ফলে পরের দুটি সামেটিভের আগে সিলেবাস শেষ করা যাবে কিনা, তা নিয়ে সংশয়ে রয়েছে সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত ও পোষিত স্কুলের শিক্ষক–শিক্ষিকারা। জানা গিয়েছে, প্রথম সামেটিভ মে মাসের প্রথম সপ্তাহে হওয়ার কথা ছিল। গরমের ছুটি বেশি হওয়ার কারণে সেই প্রথম সামেটিভ পিছিয়ে গিয়ে জুলাইয়ের প্রথম সপ্তাহে হওয়ার কথা। এর ফলে শিক্ষক-শিক্ষিকারা অনেকেই চিন্তায় পড়েছেন।  তাঁদের দাবি, দ্বিতীয় সামেটিভ…

Read More