Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
‘কেষ্ট গেছে খাঁচার ভিতর’, অনুব্রতকে নিয়ে ‘চড়াম চড়াম গান’ বাঁধল রাহুল-নীলাব্জ
‘কেষ্ট গেছে খাঁচার ভিতর’, অনুব্রতকে নিয়ে ‘চড়াম চড়াম গান’ বাঁধল রাহুল-নীলাব্জ

#কলকাতা: এতদিন তাঁর দাপটে বাঘে- গরুতে একঘাটে জল খেত৷ কিন্তু সেই দোর্দণ্ডপ্রতাপ অনুব্রত এখন সিবিআই-এর হাতে বন্দি৷ ফলে তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি৷ এবার অনুব্রত মণ্ডলের গ্রেফতারি নিয়ে গানই বানিয়ে ফেললেন সিপিএমের ছাত্র যুব সংগঠনের দুই সদস্য রাহুল পাল এবং নীলাব্জ নিয়োগী৷ বিধানসভা নির্বাচনের আগে টুম্পা সোনার সুরে গান বেঁধে যাঁরা বাম কর্মী সমর্থকদের মধ্যে রীতিমতো বিখ্যাত হয়ে গিয়েছিলেন৷ টুম্পা সোনার মতো এবারেও অনুব্রতর গ্রেফতারি নিয়ে প্যারোডিই তৈরি ফেলেছে রাহুল- নীলাব্জ জুটি৷ বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতার সিবিআই-এর হাতে গ্রেফতার…

Read More

পকেটে রাখা মা তারার আশীর্বাদী ফুল, মাঝে মধ্যেই কপালে ঠেকাচ্ছেন অনুব্রত
পকেটে রাখা মা তারার আশীর্বাদী ফুল, মাঝে মধ্যেই কপালে ঠেকাচ্ছেন অনুব্রত

# কলকাতা : সিবিআই দফতরেও অনুব্রত মণ্ডলের পকেটে মা তারার আশীর্বাদী ফুল! কাগজে মোড়া আশীর্বাদী ফুল মাঝে মধ্যেই কপালে ঠেকাচ্ছেন অনুব্রত মণ্ডল, সিবিআই  সূত্রে খবর এমনই। অনুব্রতর ঈশ্বর ভক্তি, বিশেষত কালী ভক্তি নতুন কিছু নয়৷ বোলপুরের বাড়ির অফিসে ধুমধাম করে কালী পুজো করেন তিনি৷ শুধু তাই নয়, নিয়মিত তারাপীঠের মন্দিরে গিয়েও পুজো দিতে দেখা যায় তাঁকে৷ গ্রেফতারের পর শুক্রবার সন্ধ্যায় অনুব্রতকে জেরা শুরু করেছে সিবিআই৷  কিন্তু অনুব্রত  মুখ খুলছেন না বলেই খবর। উত্তর দিচ্ছেন না সিবিআইয়ের প্রশ্নের। বেশিরভাগ প্রশ্ন…

Read More

‘দলের মনোভাব কী ?’ চিনার পার্কের বাড়ির কর্মচারীর কাছে জানতে চাইলেন অনুব্রত
‘দলের মনোভাব কী ?’ চিনার পার্কের বাড়ির কর্মচারীর কাছে জানতে চাইলেন অনুব্রত

প্রকাশ সিনহা, কলকাতা : গ্রেফতারির পর দলের মনোভাব কী ? বাইরের প্রতিক্রিয়া-ই বা কী ? চিনার পার্কের বাড়ির কর্মচারীর কাছে জানতে চাইলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সূত্রের খবর, নিজাম প্যালেসে সিবিআইয়ের (CBI) ভিজিটার্স রুমে থাকছেন অনুব্রতর চিনার পার্কের বাড়ির কর্মচারী। আজ সকালে তিনি যখন নেবুলাইজার মেশিন লাগাতে যান, সেই সময় অনুব্রত মণ্ডল তাঁর কাছে গ্রেফতারির পর বাইরের প্রতিক্রিয়া জানতে চান। কে, কী বলছেন বা দলের মনোভাব কী এই বিষয়ে জানতে চান। এর পাশাপাশি সিবিআই সূত্রের খবর, আজ সকালে মেয়ের…

Read More

তড়িঘড়ি এল খাট, মধ্যরাতে নিজামে অনুব্রতকে ঘিরে পর পর চমক! ‘যত্ন’ করছে CBI
তড়িঘড়ি এল খাট, মধ্যরাতে নিজামে অনুব্রতকে ঘিরে পর পর চমক! ‘যত্ন’ করছে CBI

#কলকাতা: গরু পাচার কাণ্ডে সিবিআই-এর হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডলকে ২০ অগাস্ট পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোলের বিশেষ আদালত। আর এই নির্দেশের পরই বৃহস্পতিবার মধ্য রাতেই কলকাতার নিজাম প্যালেসে নিয়ে আসা হয়েছে অনুব্রতকে। তবে কেন্দ্রীয় গোয়েন্দাদের বিশেষ কিছু নির্দেশ দিয়েছে আদালত। তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতিকে জেরা করা ও হেফাজতে রাখার সময় অবশ্যই সেগুলি মেনে চলতে হবে সিবিআইকে। আদালতের নির্দেশ, কোনও ভাবে মানসিক বা শারীরিক নির্যাতন করা যাবে না অনুব্রতকে। প্রয়োজনে আলিপুর কমান্ড হাসপাতালে ভর্তি করতে হবে। সেখানকার এমডি…

Read More

চোখা চোখা প্রশ্নের তালিকা তৈরি, অনুব্রতকে এবার ঘিরে ধরবে সিবিআই! টানটান উত্তেজনা
চোখা চোখা প্রশ্নের তালিকা তৈরি, অনুব্রতকে এবার ঘিরে ধরবে সিবিআই! টানটান উত্তেজনা

#কলকাতা: যে নিজাম প্যালেসে যাওয়ার জন্য বারে বারে সিবিআইয়ের তলব এড়িয়ে গিয়েছেন অনুব্রত মণ্ডল, শুক্রবার ভোররাত থেকে সেই নিজাম প্যালেসেই রয়েছেন বীরভূমের দুঁদে নেতা। হেফাজতে পাওয়ার পর গতকাল রাত ২.৩৫ মিনিট নাগাদ অনুব্রত মণ্ডলকে নিয়ে নিজাম প্যালেসে পৌঁছন সিবিআই কর্তারা। সূত্রের খবর, আজ থেকেই জেরা শুরু করতে চায় সিবিআই। তার জন্য তৈরি হয়েছে চোখা চোখা প্রশ্নের তালিকা। কী কী প্রশ্ন করতে চান তদন্তকারী আধিকারিকরা? সম্ভাব্য প্রশ্নতালিকার প্রথমেই সিবিআই জানতে চাইতে পারেন গরুপাচারে কীভাবে মদত দিতেন তিনি? বীরভূমকে কী ভাবে ট্রানজিট রুট হিসাবে ব্যবহার…

Read More

বিপাকে অনুব্রত মণ্ডল,বুধবার নিজাম প্যালেসে তলব,দিল্লি থেকে এলেন ডিশনাল ডিরেক্টর
বিপাকে অনুব্রত মণ্ডল,বুধবার নিজাম প্যালেসে তলব,দিল্লি থেকে এলেন ডিশনাল ডিরেক্টর

#কলকাতা: অনুব্রত মণ্ডল ফের বিপাকে। সিবিআই গরু পাচার মামলায় ফের নোটিশ দিল বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। আগামী ১০ অগাস্ট বুধবার তাঁকে নিজাম প্যালেসে হাজিরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অনুব্রত মণ্ডল কি আরও বিপাকে পড়তে চলেছেন? সিবিআই সূত্রে খবর, মঙ্গলবার দিল্লি থেকে আসেন অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভাটনাগর। মঙ্গলবার সিবিআই উচ্চ পর্যায়ে বৈঠক নিজাম প্যালেসে। সিবিআই অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভটনাগার দিল্লি থেকে আসেন নিজাম প্যালেসে। সিবিআই এডিশনাল ডিরেক্টর অজয় ভাটনাগর, জয়েন্ট ডিরেক্টর বেনুগোপাল, সিবিআই এসপি রাজীব মিশ্র, গরু পাচারে তদন্তকারী…

Read More

সায়গল হোসেনের ফ্ল্যাট থেকে উদ্ধার ৭০ কেজি সোনা, খবর CBI সূত্রে
সায়গল হোসেনের ফ্ল্যাট থেকে উদ্ধার ৭০ কেজি সোনা, খবর CBI সূত্রে

গরুপাচারকাণ্ডে বৃহস্পতিবার সন্ধ্যায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করেছে সিবিআই। তার পরই সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, সায়গলের নিউ টাউনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ সোনা। যা দেখে চক্ষু চড়কগাছ আধিকারিকদেরও। সিবিআই সূত্রে জানা গিয়েছে, নিউ টাউনে সায়গল হোসেনের স্ত্রীর নামে ২টি ফ্ল্যাট রয়েছে। সেখানে তল্লাশি চালিয়ে ৭০ কিলোগ্রাম সোনা উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য প্রায় ৩৬ কোটি টাকা। এছাড়াও সায়গল ও তাঁর পরিবারের সদস্যদের নামে একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। সেই সব সম্পত্তি ও সোনার আয়ের উৎসের হদিশ…

Read More