Anubrata Mondal: বীরভূমে ফের বড় দায়িত্ব পেলেন অনুব্রত, মমতা ফিরে আসার পরই নতুন পদ? মুখ খুললেন কেষ্ট
তৃণমূলনেত্রীর বীরভূম সফরের পর পরই ফের নতুন পদ পেলেন অনুব্রতা মণ্ডল৷অনুব্রত মণ্ডল৷ ইন্দ্রজিৎ রুজ, বোলপুর: দলের মধ্যেই ক্রমশ কোণঠাসা হচ্ছিলেন৷ বীরভূমের জেলা সভাপতির পদও হারিয়েছিলেন৷ এমন কি, পুলিশ আধিকারিককে ফোনে কুকথা বলা এবং হুমকি দিয়েও দলীয় নেতৃত্বের রোষে পড়েছিলন অনুব্রত মণ্ডল৷ কিন্তু তৃণমূলনেত্রীর বীরভূম সফরের পর পরই ফের নতুন পদ পেলেন অনুব্রতা মণ্ডল৷ বীরভূমে তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক বা কনভেনার করা হল অনুব্রত মণ্ডলকে৷ নতুন দায়িত্ব পেয়েই মাঠে নেমে পড়েছেন অনুব্রত৷ আগামী ৩ অগাস্ট বোলপুরে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে…










