Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
বাংলাদেশঃ ঢাকার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই প্রায় ৫০০ দোকান
বাংলাদেশঃ ঢাকার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই প্রায় ৫০০ দোকান

নয়াদিল্লি: বাংলাদেশের ঢাকার একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই শতাধিক দোকান। বৃহস্পতিবার ঢাকার মহম্মদপুর কৃষি মার্কেটে ছড়িয়ে পড়ে আগুন। প্রায় ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। কীভাবে ছড়াল আগুন? সংবাদ সংস্থা সূত্রে খবর, ‘শট সার্কিট থেকেই আগুন ছড়িয়ে পড়ে এ দিন। ফায়ার সার্ভিস আধিকারিক শাহজাহান শিকদার জানিয়েছেন, ‘ঘটনায় কোনও প্রাণহানি হয়নি। তবে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়ে গিয়েছে বহু দোকান। নষ্ট হয়েছে প্রচুর জিনিস। ঘটনায় কয়েকশো কোটির ক্ষয়ক্ষতি হয়েছে বলে…

Read More

ঢাকা শহরের জ্যাম নিয়ে অভিযোগ চঞ্চলের, লিখলেন, ‘বাবা মায়েদের যুদ্ধের কথা’
ঢাকা শহরের জ্যাম নিয়ে অভিযোগ চঞ্চলের, লিখলেন, ‘বাবা মায়েদের যুদ্ধের কথা’

কলকাতা: ছেলেকে স্কুলে আনতে গিয়েছিলেন, আর তারপর সেখান থেকেই মনে পড়ল কত স্মৃতি। আর সেই মনের কথাকেই লম্বা লেখায় বাঁধলেন অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। অভিনেতা হলেও তাঁর কলমের বেশ প্রশংসা রয়েছে। নিজের মনের কথা অকপটে লিখে ফেলতে পারেন তিনি। সেখানে রইল তাঁর ছোটবেলার কথা থেকে শুরু করে নিজের শহর ঢাকাকে নিয়ে অভিযোগও। আজ ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন তিনি। হাসিমুখে গাড়ির মধ্যে বসে ছেলের সঙ্গে সেলফিও পোস্ট করেছেন চঞ্চল চৌধুরী। লিখেছেন, বহুদিন বাদে নাকি ছেলেকে স্কুল থেকে নিতে…

Read More

বাংলাদেশঃ ‘৭১-এর মুক্তিযুদ্ধের পর এটাই দেশের সব থেকে বড় ঘটনা’, আজ থেকে সাধারণের জন্য খুলল পদ্মা সেতু
বাংলাদেশঃ  ‘৭১-এর মুক্তিযুদ্ধের পর এটাই দেশের সব থেকে বড় ঘটনা’, আজ থেকে সাধারণের জন্য খুলল পদ্মা সেতু

ঢাকা: উদ্বোধনের পরেই আজ সকাল ৬টা থেকে বাংলাদেশের পদ্মা সেতুতে (Padma Bridge) শুরু হয়েছে যান চলাচল। সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে এই সেতু। ঢাকার মাওয়া এলাকায় টোল প্লাজায় ভিড় জমে যায়। পুলিশ (Bangladesh Police) গিয়ে ভিড় সরায়। পদ্মা মাল্টিপারপাস ব্রিজ’-এর উদ্বোধন : ‘সাবাশ বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়। জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়।’ পদ্মা ব্রিজের উদ্বোধনে শেখ হাসিনার মুখে শোনা গেল কবি সুকান্তর কবিতা। বঙ্গবন্ধুর কথা উদ্ধৃত করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, কেউ আমাদের দাবিয়ে রাখতে…

Read More

ভায়া ঢাকা, ২ বছর পর চালু আগরতলা-কলকাতা বাস পরিষেবা
ভায়া ঢাকা, ২ বছর পর চালু আগরতলা-কলকাতা বাস পরিষেবা

প্রসেনজিৎ সাহা,  আগরতলা : করোনা অতিমারীর কারণে দীর্ঘ দুই বছর ধরে বন্ধ ছিল পরিষেবা। ফের শুরু হল আগরতলা-কলকাতা ভায়া ঢাকা বাস পরিষেবা (Agartala-Kolkata Via Dhaka Bus Service)। ২০২০-র মার্চের পর শুক্রবার পুনরায় এই পরিষেবার সূচনা করেন ত্রিপুরার (Tripura) পরিবহন মন্ত্রী। আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট থেকে ২৮ জন যাত্রীকে নিয়ে মৈত্রী বাস রওনা হয় কলকাতা সল্টলেকের উদ্দেশ্যে। শুক্রবার ছাড়া সপ্তাহে প্রতিদিন বাস পরিষেবা চালু থাকবে। এদিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে এক মাস ধরে ত্রিপুরা থেকে কলকাতা রেল পরিষেবা বন্ধ। এই পরিস্থিতিতে মৈত্রী…

Read More