Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মানচিত্রে বাংলা দল! নামিবিয়া সফরে যাবেন শাহবাজরা
টি-টোয়েন্টি বিশ্বকাপের মানচিত্রে বাংলা দল! নামিবিয়া সফরে যাবেন শাহবাজরা

সন্দীপ সরকার, কলকাতা: সিনিয়র দলের পরবর্তী হেড কোচ কে হবেন, তা এখনও চূড়ান্ত নয়। তবে এর মধ্যেই বড়সড় এক পদক্ষেপ নিতে চলেছে বাংলার ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি (CAB)। প্রাক মরসুম প্রস্তুতির অংশ হিসাবে নামিবিয়া যাওয়ার কথা শাহবাজ আমেদ (Shahbaz Ahmed), আকাশ দীপ (Akash Deep), ঈশান পোড়েলদের (Ishan Porel)। আফ্রিকা সফর দিয়েই এবারের প্রাক মরসুম প্রস্তুতি সারবে বাংলা ক্রিকেট দল। বছর কয়েক আগে লক্ষ্মীরতন শুক্লর নেতৃত্বে প্রাক মরসুম প্রস্তুতির জন্য শ্রীলঙ্কা গিয়েছিল বাংলা দল। মুথাইয়া মুরলীধরন তখন ভিশন ২০২০ প্রকল্পে বাংলার…

Read More

ব্যর্থতা অব্যাহত! ভাঙরা ডান্স দিয়ে দর্শকদের মন জয় করার চেষ্টা কোহলির
ব্যর্থতা অব্যাহত! ভাঙরা ডান্স দিয়ে দর্শকদের মন জয় করার চেষ্টা কোহলির

#লন্ডন: নিজের অতীতের ছায়া মাত্র এখন বিরাট কোহলি। শুধু নামের জোরে টিকে আছেন দলে। দেখার ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে কেমন পারফর্ম করেন তিনি। রানের খরা যেন কাটছেই না বিরাট কোহলির। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে ব্যর্থ হয়েছেন। এ বার সেই এজবাস্টনেই টি-টোয়েন্টি ম্যাচেও চূড়ান্ত ব্যর্থ হলেন প্রাক্তন অধিনায়ক। ম্যাচের ফর্ম্যাট বদলালেও পাল্টাচ্ছে না কোহলির ফর্ম। শনিবার মাত্র ৩ বলে ১ রান করে সাজঘরে ফেরেন কোহলি। ব্যাটে রান না পেলেও বিরাট কিন্তু এজবাস্টনের মন জয় করলেন দাবাং ডান্স নেচে।…

Read More

কামব্যাকেই বিশ্বকাপের মঞ্চে নিজের জাত চিনিয়েছিলেন ‘বুড়ো’ হরভজন
কামব্যাকেই বিশ্বকাপের মঞ্চে নিজের জাত চিনিয়েছিলেন ‘বুড়ো’ হরভজন

কলম্বো: আজ হরভজন সিংহের (Harbhajan Singh) জন্মদিন। ৪২ বছরে পা দিলেন ভারতীয় দলের প্রাক্তন অফস্পিনার। কেরিয়ারে একাধিক রেকর্ড গড়েছেন। টেস্টে প্রথম ভারতীয় হিসেবে হ্যাটট্রিক করেছিলেন। চারশোর বেশি টেস্ট উইকেট। ২ টো বিশ্বকাপ জয়। দেশের জার্সিতে কুম্বলের (Anil Kumble) সঙ্গে ভাজ্জির জুটি প্রতিপক্ষের কাছে যেন ছিল ত্রাস। ২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্য়ান্ডের বিরুদ্ধে ১২ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছিলেন। তাঁর বিষাক্ত স্পিনের ছোবলে নাকানিচোবানি খেতে হয়েছিল মর্গ্যানদের। আজকের ওস্তাদের মার সিরিজে আমাদের প্রতিবেদন হরভজনের কেরিয়ারের অন্যতম সেরা এই স্পেল…

Read More

বিশ্বকাপ জিতে ছোটবেলার স্বপ্নপূরণ করাই লক্ষ্য বাবর আজমের
বিশ্বকাপ জিতে ছোটবেলার স্বপ্নপূরণ করাই লক্ষ্য বাবর আজমের

করাচি: প্রথমবার পাকিস্তান যখন বিশ্বকাপ জেতে ১৯৯২ সালে ইমরান খানের (Imran Khan) নেতৃত্বে, তখনও তাঁর জন্মই হয়নি। এরপর ২০০৯ সালে টি-টোয়েন্টি (T20) বিশ্বকাপ জেতে পাক দল, তখনও জাতীয় দলের গ্রহ থেকে অনেক দূরে। অথচ গত কয়েক বছরে পাক ক্রিকেটের পোস্টার বয় তিনি। বাবর আজম (Babar Azam)। ওয়ান ডে হোক বা টি-টোয়েন্টি বাবরের ব্যাট যেন শান দেওয়া তলোয়াড়। দুরন্ত ছন্দে রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সম্প্রতি ওয়ান ডে সিরিজে সেঞ্চুরিও হাঁকিয়েছেন। ব্যাটিং ক্রমতালিকায় শীর্ষেও উঠে এসেছেন বারবার। কিন্তু এখনও নিজের লক্ষ্যপূরণ…

Read More