Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
মুকুল রায়ের বিধায়কপদ খারিজ করার দাবি, এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু
মুকুল রায়ের বিধায়কপদ খারিজ করার দাবি, এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু

মুকুল রায় বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে জিতেছিলেন। তারপর তিনি তৃণমূল কংগ্রেস ভবনে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে উত্তরীয় পড়েন। তখনই বিজেপি নেতারা দাবি করেন, মুকুল রায় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তার পর থেকে রায়সাহেব–কে নিয়ে টানাপোড়েন শুরু হয়। এবার আবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। মুকুল রায়ের বিধায়কপদ খারিজ করার দাবি নিয়ে। বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ মুকুল রায়ের বিধায়কপদ খারিজ নিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তখন তিনি সুপ্রিম…

Read More

বিশ্বভারতীর ৭ পড়ুয়ার সাসপেনশন তুলে নিতে বলল কলকাতা হাইকোর্ট
বিশ্বভারতীর ৭ পড়ুয়ার সাসপেনশন তুলে নিতে বলল কলকাতা হাইকোর্ট

গত ২৩ নভেম্বর একাধিক দাবিদাওয়া নিয়ে বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসে উপাচার্যকে ঘেরাও করেন আন্দোলনরত পড়ুয়ারা। অভিযোগ, আন্দোলন চলাকালীন বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীদের সঙ্গে পড়ুয়াদের বচসা এবং হাতাহাতিও হয়। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ঢিল ছোড়ারও অভিযোগ উঠেছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ৭ ছাত্রকে আগামী ১ বছরের জন্য সাসপেন্ড করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। সেই সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট বিশ্বভারতী কর্তৃপক্ষকে ওই পড়ুয়াদের ওপর থেকে সাসপেনশন তুলে নেওয়ার নির্দেশ দিল। বিশ্বভারতী কর্তৃপক্ষ গত ১২ জানুয়ারি ওই পড়ুয়াদের নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছিল। তবে ক্ষমা চাননি পড়ুয়ারা। ফল স্বরূপ ১৬…

Read More

‘আরও অনেকে জড়িত’, মুর্শিদাবাদে ভুয়ো শিক্ষক মামলায় মন্তব্য বিচারপতির
‘আরও অনেকে জড়িত’, মুর্শিদাবাদে ভুয়ো শিক্ষক মামলায় মন্তব্য বিচারপতির

শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে মুর্শিদাবাদে গোঠা এ আর উচ্চ বিদ্যালয়ে। ওই স্কুলের শিক্ষক পদে কর্মরত অনিমেশ তিওয়ারির নিয়োগ নিয়ে উঠেছে প্রশ্ন। ইতিমধ্যেই এই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক তথা অনিমেশের বাবা আশিস তিওয়ারিকে গ্রেফতার করেছে সিআইডি। এবার কলকাতা হাইকোর্টে এনিয়ে রিপোর্ট পেশ করল সিআইডি। মামলায় বিচারপতি বসু প্রশ্ন করেন, ‘নথি জাল থাকা সত্ত্বেও তিন চার বছর ধরে কীভাবে বেতন পেলেন ওই ব্যক্তি।’ বিচারপতি মনে করেন, এই ঘটনার সঙ্গে আরও অনেকেই জড়িত। এদিন সিআইডির তরফে আদালতকে জানানো হয়, এখনও পর্যন্ত…

Read More

রাজ্যে গ্রুপ–ডি পদে ২,৫২০ শূন্যপদে নিয়োগ, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
রাজ্যে গ্রুপ–ডি পদে ২,৫২০ শূন্যপদে নিয়োগ, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

আজ, শুক্রবার বেআইনিভাবে নিয়োগের জেরে ১,৯১১ জন গ্রুপ–ডি কর্মীর চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে খুশির খবর হল, ২ হাজার ৫২০ জনকে গ্রুপ–ডি কর্মী হিসেবে নিয়োগের নির্দেশও আজ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি এদিন বলেন, ‘আমার বিশ্বাস বেআইনিভাবে দুর্নীতি করে এই প্রার্থীদের সুপারিশ করা হয়েছিল।’‌ শুক্রবারের মধ্যেই চাকরি বাতিল করা হবে বলে মন্তব্য় করেছিল কলকাতা হাইকোর্ট। সেইমতো আজ চাকরি বাতিল করা হল। কেমন করে নিয়োগ হবে?‌ শূন্যপদগুলিতে নিয়োগের জন্য এসএসসি’‌কে নির্দেশ দেওয়া হয়েছে। ওয়েটিং লিস্টের…

Read More

পশ্চিমবঙ্গ: পরেশ রাওয়ালকে বড় স্বস্তি, আদালতের FIR বাতিলের নির্দেশ
পশ্চিমবঙ্গ: পরেশ রাওয়ালকে বড় স্বস্তি, আদালতের FIR বাতিলের নির্দেশ

পরেশ রাওয়াল – ছবি: এজেন্সি (ফাইল ছবি) সোমবার কলকাতা হাইকোর্ট থেকে বড়সড় স্বস্তি পেলেন বলিউডের বিখ্যাত অভিনেতা পরেশ রাওয়াল। আদালত গুজরাট নির্বাচনের সময় সেখানে একটি সমাবেশে বাঙালি সম্প্রদায়কে অপমান করার অভিযোগে দায়ের করা একটি এফআইআর বাতিল করার নির্দেশ দিয়েছে। বিচারপতি রাজশেখর মন্থার একক বেঞ্চ বলেছে, পরেশ রাওয়াল তার বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। টুইট করে ব্যাখ্যাও দিয়েছেন তিনি। তাই এটাকে আর তাড়া করে লাভ নেই। তিনি এফআইআর বাতিলের নির্দেশ দিয়েছেন, পরবর্তী সমস্ত তদন্ত স্থগিত করেছেন। সিপিআই(এম) নেতা মহম্মদ সেলিমের লিখিত…

Read More

বাঙালি বিদ্বেষী মন্তব্য কাণ্ডে স্বস্তি! পরেশ রাওয়ালকে রক্ষাকবচ বিচারপতি মান্থার
বাঙালি বিদ্বেষী মন্তব্য কাণ্ডে স্বস্তি! পরেশ রাওয়ালকে রক্ষাকবচ বিচারপতি মান্থার

কলকাতা: বাঙালি বিদ্বেষী মন্তব্য কাণ্ডে বিজেপি ঘনিষ্ঠ অভিনেতা পরেশ রাওয়ালকে রক্ষাকবচ দিলেন কলকাতা হাইকোর্ট বিচারপতি রাজাশেখর মান্থা। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি। গুজরাত বিধানসভা নির্বাচনের আগে বিজেপির হয়ে প্রচারে গিয়ে বাঙালিদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন পরেশ রাওয়াল। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে। সমালোচনায় সরব হয়েছিলেন বাঙালি রাজনীতিকেরা। তখনই পরেশের মন্তব্য নিয়ে তালতলা থানায় একটি অভিযোগ দায়ের করেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। ওই অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশ কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না বলে এদিন জানিয়ে…

Read More

রিপোর্ট ছাড়াই মাদক কেসে ধৃত যুবক ৬০০ দিন বন্দি, স্বরাষ্ট্র সচিবকে তলব আদালতের
রিপোর্ট ছাড়াই মাদক কেসে ধৃত যুবক ৬০০ দিন বন্দি, স্বরাষ্ট্র সচিবকে তলব  আদালতের

মাদক মামলায় অভিযুক্ত এক যুবক প্রায় দু’বছর ধরে জেলে বন্দি রয়েছেন। কিন্তু, তার কাছ থেকে উদ্ধার হওয়া মাদক কী জাতীয় এত সময় অতিবাহিত হওয়ার পরেও সেই রিপোর্ট এসে পৌঁছয়নি পুলিশের কাছে। ফলে জামিন পাচ্ছেন না ওই যুবক। সেই সংক্রান্ত মামলায় রাজ্যের স্বরাষ্ট্র সচিব ভগবতী প্রসাদ গোপালীকাকে ডেকে পাঠাল কলকাতা হাইকোর্ট। আগামীকাল মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি। ওইদিন স্বরাষ্ট্র সচিবকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মামলার বয়ান অনুযায়ী, জাহাঙ্গীর মণ্ডল নামে এক যুবককে বনগাঁ থানার পুলিশ গ্রেফতার করেছিল ২০২১ সালের…

Read More

বন্ধ্যাত্বের কারণে স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করা যাবে না: কলকাতা হাইকোর্ট
বন্ধ্যাত্বের কারণে স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করা যাবে না: কলকাতা হাইকোর্ট

শুধুমাত্র বন্ধ্যাত্বের কারণে স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করা যাবে না। একটি মামলার শুনানিতে এমনই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। এই প্রবণতাকে মানসিক নির্যাতন বলে মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট। স্ত্রীর বন্ধ্যাত্বের কারণে মানসিক অবসাদে ভুগছিলেন এক ব্যক্তি। তিনি স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু, হাইকোর্ট ওই ব্যক্তির অভিযোগ বাতিল করেছে। হাইকোর্ট সূত্রের খবর, ওই দম্পতি বেলেঘাটার বাসিন্দা। তাঁদের বৈবাহিক সম্পর্ক ৯ বছরের। ওই মহিলা পেশায় একজন স্কুলশিক্ষক। তবে সন্তান না হওয়ায় তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। এরজন্য বেঙ্গালুরুর জাতীয় মানসিক স্বাস্থ্য…

Read More

কলকাতা হাইকোর্ট: কোনও মহিলাকে স্ত্রীধন বা আর্থিক সংস্থান থেকে বঞ্চিত করা পারিবারিক সহিংসতা
কলকাতা হাইকোর্ট: কোনও মহিলাকে স্ত্রীধন বা আর্থিক সংস্থান থেকে বঞ্চিত করা পারিবারিক সহিংসতা

কলকাতা হাইকোর্ট – ছবি: এজেন্সি (ফাইল ছবি) স্বামীর মৃত্যুর পর কোনো নারীকে স্ত্রীধন বা অর্থনৈতিক সম্পদ থেকে বঞ্চিত করাকে পারিবারিক সহিংসতা বলে অভিহিত করেছে কলকাতা হাইকোর্ট। এক নারীর অভিযোগের শুনানি করে আদালত এ সিদ্ধান্ত দেন। মহিলার অভিযোগ, স্বামীর মৃত্যুর পর তাঁকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। একটি মামলার শুনানিকালে হাইকোর্টের একক বেঞ্চের বিচারপতি শুভেন্দু সামন্ত এই রায় দেন। বিচারপতি শুভেন্দু সামন্ত বলেন, বাদীকে কোনো আর্থিক বা অর্থনৈতিক সম্পদ থেকে বঞ্চিত করা ঘরোয়া সহিংসতার শামিল। এক্ষেত্রে এটা সত্য যে, আবেদনকারী…

Read More

তৃণমূল-বিজেপি বোঝাপড়াতেই তদন্তে ঢিলেমি সিবিআই-এর, দাবি সিপিএম নেতার
তৃণমূল-বিজেপি বোঝাপড়াতেই তদন্তে ঢিলেমি সিবিআই-এর, দাবি সিপিএম নেতার

কলকাতা: দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও, জিজ্ঞাসাবাদ করা হয়েছে মাত্র ১৬ জনকে। গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির (Group D recruitment) তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI) বিশেষ তদন্তকারী দলের (SIT) এমন আচরণে ক্ষুব্ধ আদালতও (Calcutta High Court)। তাই রদবদল ঘটিয়ে বুধবার নতুন করে সিট গড়ে দিয়েছেন তিনি। তদন্ত যে ঢিলেমি হচ্ছে, তাও জানিয়ে দিয়েছেন স্পষ্ট করে। তা নিয়ে এ বার রাজ্যে শাসকদল তৃণমূল (TMC) এবং প্রধান বিরোধী দল বিজেপি-কে (BJP) এক আসনে বসালেন সিপিএ (CPM) নেতা শমীক লাহিড়ি (Samik…

Read More