কাঁকুড়গাছিতে BJP কর্মী অভিজিৎ খুনের পর ৪ বছর গা ঢাকা ! অবশেষে CBI-এর জালে অন্যতম অভিযুক্ত
কলকাতা: ২০২১-এর ২ মে, বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনা ঘটেছিল। অবশেষে, কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ৪ বছর পর গ্রেফতার অন্যতম অভিযুক্ত। CBI-এর হাতে গ্রেফতার অভিযুক্ত অরুণ দে।কেন্দ্রীয় এজেন্সির ওয়ান্টেড তালিকায় ১ নম্বরে নাম ছিল নারকেলডাঙার বাসিন্দা অরুণের CBI সূত্রে দাবি, ঘটনার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিল অভিযুক্ত। তাকে ধরার জন্য ৫০ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। একুশের ভোট পরবর্তী মামলায় যেকটি খুনের মামলা হয়েছিল, তার মধ্যে অন্যতম বিজেপি কর্মী অভিজিত্ সরকার…

