অভিবাসীদের শাস্তি শিকল! নয়া ‘বিজ্ঞাপনী’ ভিডিও আমেরিকার, উল্লাস ইলন মাস্কের
ওয়াশিংটন: বৈধ কাগজপত্র না থাকায় দলে দলে অভিবাসীদের দেশ থেকে বের করে দিচ্ছে আমেরিকা। হাত-পা, কোমরে শিকল পরিয়ে ফেরত পাঠানো হচ্ছে নিজ নিজ দেশে। বেআইনি অভিবাসীদের সঙ্গে অমানবিক আচরণ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু তাতে বিন্দুমাত্র ভ্রূক্ষেপ নেই আমেরিকার বর্তমান ডোনাল্ড ট্রাম্প সরকারের। বরং কীভাবে শিকল পরিয়ে বিমানে তোলা হচ্ছে বেআইনি অভিবাসীদের, এবার গোটা পৃথিবীর সামনে তুলে ধরল তারা। (Illegal Immigrants) ইতিমধ্যেই বেশ কয়েক দফায় ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠিয়েছে ট্রাম্প সরকার। আমেরিকার সেনার বিমান পঞ্জাবের মাটিতে নেমেছে…

