Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
৬ লক্ষ চিনা পড়ুয়াকে আমেরিকায় স্বাগত জানালেন ট্রাম্প, হঠাৎই চিনকে নিয়ে সুর নরম, কারণ কী?
৬ লক্ষ চিনা পড়ুয়াকে আমেরিকায় স্বাগত জানালেন ট্রাম্প, হঠাৎই চিনকে নিয়ে সুর নরম, কারণ কী?

নয়াদিল্লি: আমেরিকার মসনদে ফিরেই ‘এলিয়েন’ তাড়াতে উদ্যোগী হয়েছিলেন। বৈধ কাগজপত্র না থাকার দরুণ, হাতে-পায়ে-কোমরে বেড়ি পরিয়ে, সেনার বিমানে তুলে ফেরতও পাঠিয়েছেন অভিবাসীদের। আমেরিকার প্রেসিডেন্ট, সেই ডোনাল্ড ট্রাম্পই এখন সুর বদল করলেন। চিনা পড়ুয়াদের জন্য দরজা খুলে দিচ্ছেন তিনি। কয়েকশো বা কয়েক হাজার নয়, কয়েক লক্ষ চিনা পড়ুয়াকে আমেরিকায় পড়াশোনা করার অনুমতি দিলেন তিনি। (US-China Relations) আমেরিকা-ফার্স্ট নীতিকে সামনে রেখেই দ্বিতীয় বার মসনদে আসীন হয়েছেন ট্রাম্প। তাই দেশের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই বিদেশি তাড়াতে উদ্যোগী হয়েছিলেন তিনি। সেই মতো…

Read More

আমেরিকার নাগরিকত্ব বিক্রি, দাম বেঁধে দিলেন ট্রাম্প, জানালেন, অভিবাসী ধনী হলে আপত্তি নেই
আমেরিকার নাগরিকত্ব বিক্রি, দাম বেঁধে দিলেন ট্রাম্প, জানালেন, অভিবাসী ধনী হলে আপত্তি নেই

ওয়াশিংটন: আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার আগে ব্যবসায়ী হিসেবেই পরিচিত ছিলেন। সেই ব্যবসায়ী সত্তা যে টাল খায়নি এতটুকু, প্রতিনিয়ত তা বুঝিয়ে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। অন্য দেশের সঙ্গে শুল্কযুদ্ধের ঘোষণা করেছেন আগেই। এবার তিনি দেশের নাগরিকত্বের মূল্য নির্ধারণের পথে হাঁটতে চলেছেন বলে খবর। আমেরিকার নাগরিকত্ব প্রদানে নয়া নিয়ম আনতে চলেছেন তিনি, যার আওতায় মোটা টাকা ফেললেই সেদেশে পাকাপাকি ভাবে থাকা সম্ভব হবে। (US Citizenship Gold Card) অন্য দেশ থেকে দলে দলে আমেরিকায় এসে ভিড় করা নিয়ে বরাবরই সমালোচনার সুর শোনা গিয়েছে ট্রাম্পের…

Read More

অভিবাসীদের শাস্তি শিকল! নয়া ‘বিজ্ঞাপনী’ ভিডিও আমেরিকার, উল্লাস ইলন মাস্কের
অভিবাসীদের শাস্তি শিকল! নয়া ‘বিজ্ঞাপনী’ ভিডিও আমেরিকার, উল্লাস ইলন মাস্কের

ওয়াশিংটন: বৈধ কাগজপত্র না থাকায় দলে দলে অভিবাসীদের দেশ থেকে বের করে দিচ্ছে আমেরিকা। হাত-পা, কোমরে শিকল পরিয়ে ফেরত পাঠানো হচ্ছে নিজ নিজ দেশে। বেআইনি অভিবাসীদের  সঙ্গে অমানবিক আচরণ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু তাতে বিন্দুমাত্র ভ্রূক্ষেপ নেই আমেরিকার বর্তমান ডোনাল্ড ট্রাম্প সরকারের। বরং কীভাবে শিকল পরিয়ে বিমানে তোলা হচ্ছে বেআইনি অভিবাসীদের, এবার গোটা পৃথিবীর সামনে তুলে ধরল তারা। (Illegal Immigrants) ইতিমধ্যেই বেশ কয়েক দফায় ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠিয়েছে ট্রাম্প সরকার। আমেরিকার সেনার বিমান পঞ্জাবের মাটিতে নেমেছে…

Read More

‘বাড়ি পর্যন্ত হাতকড়া…!’ বিস্ফোরক অভিযোগ আমেরিকা থেকে বিতাড়িত যুবকদের পরিবারের, কী বলছেন তাঁরা?
‘বাড়ি পর্যন্ত হাতকড়া…!’ বিস্ফোরক অভিযোগ আমেরিকা থেকে বিতাড়িত যুবকদের পরিবারের, কী বলছেন তাঁরা?

Illegal Migrants Deport: কীভাবে আমেরিকা গিয়েছিলেন? তা বিস্তারিত জানিয়েছেন সদ্য আমেরিকা থেকে বিতাড়িত অঙ্কিত। তিনি বলেন, “‘ডঙ্কি রুট’ দিয়ে আমেরিকায় ঢুকেছিলাম। এখানে চাকরি নেই। ওখানে যদি কিছু হয়!বিস্ফোরক অভিযোগ আমেরিকা থেকে বিতাড়িত যুবকদের পরিবারের বীরেন্দ্র পুরী, হরিয়ানা: হাতে হাতকড়া, পায়ে বেড়ি পরিয়ে আমেরিকা থেকে ফেরত পাঠানো হয়েছে অবৈধ ভারতীয় অভিবাসীদের। এঁদের মধ্যে রয়েছেন হরিয়ানার কাইথাল জেলার ৫ যুবকও। এখন প্রবল মানসিক চাপে দিন কাটছে তাঁদের। ৪ যুবককে সরাসরি গ্রামের বাড়িতে পৌঁছে দিয়েছে পঞ্জাব পুলিশ। তবে জেলা প্রশাসন ও পুলিশের…

Read More

মুক্তিযুদ্ধ সমাপ্তির আগে আসা বাংলাদেশিরা ভারতের নাগরিক, অসম চুক্তি বহাল রাখল সুপ্রিম কোর্ট
মুক্তিযুদ্ধ সমাপ্তির আগে আসা বাংলাদেশিরা ভারতের নাগরিক, অসম চুক্তি বহাল রাখল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: ভারতের নাগরিকত্বের প্রশ্নে অসম চুক্তির বৈধতা বহাল রাখল সুপ্রিম কোর্ট। অর্থা ১৯৭১ সালের আগে অসমে প্রবেশকারী বাংলাদেশি শরণার্থীরা ভারতীয় নাগরিক হিসেবেই বিবেচিত হবেন। ১৯৮৫ সালে ভারতে প্রবেশকারী বাংলাদেশি শরণার্থীদের (তদানীন্তন পূর্ব পাকিস্তান) জন্য নাগরিকত্ব আইনে ৬এ অনুচ্ছেদটি সংযুক্ত করা হয়। ওই আইনের আওতায় ১৯৬৬ সালের ১ জানুয়ারির পর থেকে ১৯৭১ সালের ২৫ মার্চের আগে পর্যন্ত অসমে প্রবেশকারী বাংলাদেশি শরণার্থীদের রাজ্যের নাগরিক হিসেবে চিহ্নিত করা হয়। জাতীয় নাগরিক পঞ্জি এবং সংশোধিত নাগরিকত্ব আইনকে সামনে রেখে ওই আইনের বৈধতা নিয়ে…

Read More