রাহুল অরুণোদয়ের মৃত্যু শিখিয়ে দিয়ে গেল, কর্মবিরতির সিদ্ধান্ত আর্টিস্ট ফোরামের
কলকাতা: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে রহস্য কাটেনি এখনও। সেই আবহেই কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিল আর্টিস্ট ফোরাম। মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতি পালনের ঘোষণা। টেকনিশিয়ান স্টুডিওয় বৈঠকে ঠিক হয়েছে যে, যতক্ষণ পর্যন্ত না পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা করা হবে, যতক্ষণ না সেই মতো ব্যবস্থাপনা করা হবে, ততক্ষণ কর্মবিরতি পালন করবেন শিল্পীরা। (Rahul Arunoday Banerjee Death) রবিবার আর্টিস্ট ফোরামের বৈঠকের পর সংবাদমাধ্যমে কর্মবিরতির কথা জানানো হয়। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, “রাহুল আমাদের ছেড়ে চলে গিয়েছে। কিন্তু যেটা করে গেল, আমাদের পুরো ইন্ডাস্ট্রি, প্রযোজক,…

