Employees’ Pension Scheme: লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মীর মনে আশার আলো; একলাফে ৩০০০ টাকা বৃদ্ধি
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৬ সালে ইপিএস-৯৫ (Employees’ Pension Scheme) প্রকল্পের আওতায় ন্যূনতম পেনশন ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩,০০০ টাকা করার কথা ভাবছে সরকার, যা লক্ষ লক্ষ বেসরকারি অবসরপ্রাপ্ত কর্মীদের মনে আশার আলো জাগিয়েছে। ইপিএসের (EPS-95) এই বৃদ্ধি মূলত স্বল্প আয়ের পেনশনারদেরই সাহায্য করবে। যোগ্যতার বিষয়টি মূলত চাকরির মেয়াদ এবং ইপিএফও (EPFO) কন্ট্রিবিউশনের উপর নির্ভর করে। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের কথা মাথায় রাখলে, ৩০০০ টাকার এই ন্যূনতম পেনশন অবসরপ্রাপ্তদের জন্য একটি বড় স্বস্তি হতে পারে। এমপ্লয়িজ পেনশন স্কিম বর্তমানে…








