Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Anirban Chakraborty Accident: গাড়িতে ধাক্কা বাসের! দুর্ঘটনার কবলে ‘একেন বাবু’ অনির্বাণ চক্রবর্তী, কেমন আছেন অভিনেতা?
Anirban Chakraborty Accident: গাড়িতে ধাক্কা বাসের! দুর্ঘটনার কবলে ‘একেন বাবু’ অনির্বাণ চক্রবর্তী, কেমন আছেন অভিনেতা?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুর্ঘটনার কবলে ‘একেন বাবু’ (Eken Babu)। গাড়ি দুর্ঘটনার মুখে পড়েন ‘একেন বাবু‘ অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty Accident) । অভিনেতার গাড়িতে ধাক্কা সরকারি বাসের। টালিগঞ্জ থেকে এক্সাইড মোড়ের দিকে যাওয়ার সময় চারু মার্কেটের কাছে ঘটে দুর্ঘটনা। একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন অভিনেতা। তখনই দুর্ঘটনাটি ঘটে। অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর গাড়িতে ধাক্কা মারে বাসটি (Anirban Chakraborty Accident)। দুর্ঘটনার জেরে ভেঙে যায় অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর গাড়ির কাচ। তবে বড়সড় কোনও বিপদ ঘটেনি। অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পান পর্দার ‘একেন বাবু’। অভিনেতা…

Read More

একেনের আদরের খুকুর চরিত্রে কাকে চান অনির্বাণ? ক্যামেরার সামনে ফাঁস করলেন কোন কথা
একেনের আদরের খুকুর চরিত্রে কাকে চান অনির্বাণ? ক্যামেরার সামনে ফাঁস করলেন কোন কথা

একেন বাবু রুদ্ধশ্বাস রাজস্থান মুক্তি পেয়েছে মাত্র দুদিন হয়েছে। পয়লা বৈশাখের উপহার হিসেবে এই ছবি বড়পর্দায় রিলিজ হয়েছে। আবারও এই ছবিতে একেন বাবু ওরফে একেন্দ্র সেনের চরিত্রে দেখা দিয়েছেন অনির্বাণ চক্রবর্তী। তাঁর দুই সঙ্গী, বাপির ভূমিকায় ছিলেন সুহোত্র মুখোপাধ্যায় এবং প্রমথের চরিত্রে ছিলেন সোমক ঘোষ। এই ছবি মুক্তি পাওয়ার পর একেন বাবু জানালেন তাঁর নিজের একাধিক পছন্দ, অপছন্দ, ভালো লাগা, মন্দ লাগার কথা। একেন বাবুকে দেখে সবাই কী বলে? এই বিষয়ে ফিভার এফএমকে দেওয়া একটি সাক্ষাৎকারে অনির্বাণ থুড়ি একেন…

Read More

The Eken: ৩ দিনে ১ কোটি! নববর্ষে বক্স অফিসে ‘একেন’ ঝড়…
The Eken: ৩ দিনে ১ কোটি! নববর্ষে বক্স অফিসে ‘একেন’ ঝড়…

The Eken, Eken Babu, Anirban Chakraborti, Tollywood, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নববর্ষ মানেই বড়পর্দায় বাংলা ছবি। সেই প্রথা মেনেই এই বছরও পয়লা বৈশাখে মুক্তি পেয়েছে তিনটি ছবি। তার মধ্যে একটি হল ‘দ্য একেন, রুদ্ধশ্বাস রাজস্থান’। টান টান উত্তেজনা নিয়ে ফের একবার বড়পর্দায় হাজির ‘একেনবাবু’ আর এবার প্রেক্ষাপট রাজস্থান। গত বছর এপ্রিলেই প্রথমবার বড়পর্দায় এসেছিলেন একেনবাবু। এক বছরেই তাঁর সাফল্য আকাশ ছুঁয়েছে। গরম উপেক্ষা করেই দর্শক হয়েছে হলমুখী। তারই প্রভাব পড়েছে ছবির বক্স অফিস কালেকশনে। মুক্তির প্রথম দিন থেকে…

Read More