Health News: ভ্রুণের পেটে ভ্রণ! বিরলতম ঘটনার সাক্ষী এনআরএস, কী অবস্থা শিশুর?
কলকাতা: যমজ সন্তান হওয়ার সময় গর্ভে দুটি ভ্রুণ থাকে। কিন্তু কখনও কখনও কিছু ব্যতিক্রমী ঘটনাও দেখা যায়। যেমন একটি ভ্রুণের পেটে আরেকটি ভ্রুণ বেড়ে ওঠে। এই ঘটনাকে ফিটাস-ইন-ফিটো বলে। এর থেকেও বিরল ঘটনার সাক্ষী থাকল কলকাতা। সম্প্রতি এনআরএসে (NRS Hospital) এক রোগিনী ভর্তি হন। যার গর্ভস্থ শিশুর পেটে দুটি ভ্রুণ ছিল। ফিটাস-ইন-ফিটোর ঘটনাগুলির মধ্যে যা আরও বিরল। তবে এখনও অবাক হওয়া বাকি রয়েছে। মাত্র ১৮ দিনের নবজাতকের পেটে দুটি ভ্রুণ থাকা মানে তাঁর প্রাণসংশয় হতে পারে। চিকিৎসকদের হাতযশে এবার তা…


