মাঝ আকাশে রহস্যজনক ভাবে নিখোঁজ রুশ হেলিকপ্টার, সওয়ার ছিলেন ২২ জন
মস্কো: যাত্রী সমেত মাঝ আকাশ থেকে নিখোঁজ রুশ হেলিকপ্টার। তিন হেলিকপ্টার কর্মী-সহ মোট ২২ জন হেলিকপ্টারে সওয়ার ছিলেন। কামচাটকা উপদ্বীপের আকাশ থেকে হেলিকপ্টারটি নিখোঁজ হয়ে গিয়েছে বলে খবর। হেলিকপ্টারটির খোঁজে তল্লাশি শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে গন্তব্যে না পৌঁছনোয় খোঁজ শুরু হয় হেলিকপ্টারটির। এখনও পর্যন্ত খোঁজ মেলেনি। (Russian Helicopter Missing) রাশিয়ার Interfax সংবাদ সংস্থা জানিয়েছে, শনিবার Mi-8 হেলিকপ্টারটি কামচাটকার ভাশকাজেৎস ভলকেনো থেকে আকাশে ওড়ে। Mi-8 হেলিকপ্টারটি দুই ইঞ্জিন বিশিষ্ট হেলিকপ্টার। ১৯৬০ সালে হেলিকপ্টারটির নকশা তৈরি হয়। রাশিয়া ছাড়াও প্রতিবেশী…

