কেন বোলিং করলেন না গ্রিন? জবাবে ক্রিকেট অস্ট্রেলিয়াকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক রাহানে
মুম্বই: আইপিএলের সর্বকালের সর্বোচ্চ দামে ক্রিকেটারের নাম ক্যামেরন গ্রিন (Cameron Green) । অনেক প্রত্যাশা নিয়ে তাঁকে নিলাম থেকে ২৫.২ কোটি টাকায় দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তবে মরশুমের (IPL 2026) প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে (MI vs KKR) গ্রিন সেই প্রত্যাশাপূরণে ব্যর্থ। ব্যাট হাতে শুরুটা মন্দ করেননি। তবে শার্দুল ঠাকুরকে বড় শট মারতে গিয়েই বাউন্ডারি লাইনে ধরা দেন গ্রিন। এরপরে যখন রোহিত শর্মা, রায়ান রিকেলটন বৈভব আরোরা, কার্তিক ত্যাগীদের রীতিমতো শাসন করছেন, তখন অনেকেই আশা করছিলেন ম্য়াচে…


